পাকিস্তানের মুখোশ খসে পড়ল, ডিগবাজি হাফিজ সইদের সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেও
এখনও মাস খানেকও কাটেনি। পাকিস্তান নিষিদ্ধ ঘোষণা করেছিল মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সংগঠনকে। কিন্তু ফের একবার মুখোশ খসে পড়ল পাকিস্তানের।
এখনও মাস খানেকও কাটেনি। পাকিস্তান নিষিদ্ধ ঘোষণা করেছিল মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সংগঠনকে। কিন্তু ফের একবার মুখোশ খসে পড়ল পাকিস্তানের। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথোরিটি যে তালিকা প্রকাশ করেছে, তাতে স্পষ্ট নিষিদ্ধ সংগঠনের তালিকায় নেই হাফিজ সইদের সংগঠন।

ফের একবার পাকিস্তান তাদের দ্বিচারিতা সামনে এনে দিল। একমাস আগে হাফিস সইদের সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করলেও, তা যে নিছক লোক দেখানো প্রমাণ পাওয়া গেল আবার। শুধু জামাত-উদ-দাওয়াই নয়, ফালা-এ-ইনসানিয়াতও নিষিদ্ধ ঘোষণার দাবি মিথ্যা। দুই সংগঠনই নেই প্রকাশিত তালিকায়।
৪ মার্চ সোমবার প্রকাশিত হয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথোরিটির তালিকা। পাক প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপত্তা বিষয়ক বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর এই তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় নিষিদ্ধ সংগঠনের মধ্যে নাম নেই হাফিজ সইদের দুই সংগঠনের। অথচ এর আগে ২১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে হাফিজ সইদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
পাকিস্তানের এই দুমুখো মনোভাবের কড়া সমালোচনা করা হয় ভারতের পক্ষ থেকে। উল্লেখ্য, পাকিস্তান মঙ্গলবার জঙ্গিদের ধরপাকড় শুরু করে। মাসুদের আত্মীয়-স্বজন-সহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারিও লোক দেখানো বলে ভারতের তরফে জানিয়েছেন বিশেষজ্ঞমহল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications