পাকিস্তানের গুপ্তচর সংস্থা বুঁদ 'K2' প্ল্যানে! পাঞ্জাব সীমান্ত নিয়ে ভারতে হামলার নয়া ছক

গত সেপ্টেম্বরে পাঞ্জাবে পাকিস্তান সীমান্তে র গ্রামগুলিতে অন্তত ৮ টি ড্রোন ঢুকতে দেখা যায়। প্রথম ড্রোনটি পাকিস্তান সীমান্ত থেকে এসে অস্ত্রবর্ষণ করে বলেও খবর ছিল। এরপর থেকে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা পাঞ্জাব সরকার গ্রহণ করে। অ্যান্টি -ড্রোন প্রযুক্তির নির্দেশ যায় কেন্দ্র থেকে। তবে তার সঙ্গেই উস্কে যায় আরও একটি প্রশ্ন, পাকিস্তান এবার কোন ছকে চলতে চাইছে? জবাব উঠে এলে পাকিস্তানের 'K2' প্ল্যান ঘিরে।

K2 প্ল্যান কী?

K2 প্ল্যান কী?

ভারতীয় গোয়েন্দাসূত্রের খবর অনুযায়ী, 'কাশ্মীর' ও 'খালিস্তান' এই দুটি বিষয়কেই পাখির চোখ করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আর সেজন্য এই দুটি প্রদেশের আদ্যাক্ষর নিয়ে পাক গুপ্তচর সংস্থার নতুন ছক 'K2'।

 কী করতে চাইছে পাকিস্তান?

কী করতে চাইছে পাকিস্তান?

জানা গিয়েছে, পাকিস্তান এবার পাঞ্জাব সীমান্তে খালিস্তান আন্দোলনকে উস্কে দিয়ে ,ভারতে নাশকতার ছক কষছে। পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠন এবার খালিস্তান আন্দোলনের জন্য যুবকদের তৈরি করে প্রশিক্ষণ দিতে শুরু করেছে। খালিস্তানপন্থীদের যাবতীয় অস্ত্র সরবরাহেও রয়েছে আইএসআই এর হাত।

 স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর

স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে খবর এসে পৌঁছেছে যে, পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের গুপ্তচ র সংস্থা নিজেদের জোর বাড়ানোর চেষ্টায় রয়েছে। সেখানে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিজের জমি শক্ত করতে সচেষ্ট হয়েছে আইএসআই।

 ভারতের বাইরে খালিস্তানি আন্দোলনকে উস্কানি

ভারতের বাইরে খালিস্তানি আন্দোলনকে উস্কানি

পাঞ্জাবে জঙ্গি মডিউল তৈরির পাশাপাশি, এবার ভরতের বাইরে যেখানে পাঞ্জাবীদের সবচেয়ে বেশি বসবাস, সেখানেও খালিস্তানি জঙ্গিদের উস্কানি দিচ্ছে পাকিস্তান। ব্রিটেন, কানাডা এমনকি মার্কিন মুলুকের খালিস্তানন্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইএসাই।

 কার্তারপুর ও খালিস্তান

কার্তারপুর ও খালিস্তান

কার্তারপুর নিয়ে পাকিস্তানের নয়া উদ্যোগকেও ভালো চোখে দেখছে না মোদী সরকার। কার্তারপুর নিয়ে পাকিস্তানের যাবতীয় গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেছে কেন্দ্র। কারণ এই বিষয়টি নিয়ে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পাকিস্তান যোগসাযোস বজায় রাখার চেষ্টা করছে বলে সূত্রের দাবি। বেশ কয়েকটি খালিস্তানপন্থী সংগঠন যা ভারত নিষিদ্ধ তা পাকিস্তানে মাথাচাড়া দিচ্ছে বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+