পাকিস্তানের গুপ্তচর বিভাগ ISI-এর সঙ্গে জঙ্গিদের হাইভোল্টেজ বৈঠক গোপনে! চাঞ্চল্যকর তথ্য নয়া রিপোর্টে

ইমরান খান মসনদে আসতেই এবছরের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় পাক জঙ্গিদের হামলায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগের তথ্যপ্রমাণ দিল্লি পেশ করে ইসলামাবাদের কাছে।

ইমরান খান মসনদে আসতেই এবছরের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় পাক জঙ্গিদের হামলায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগের তথ্যপ্রমাণ দিল্লি পেশ করে ইসলামাবাদের কাছে। আর সেই মর্মে ইমরানের দাবি ছিল, এখন 'নতুন পাকিস্তান' উন্নয়নের স্বপ্ন দেখে। জঙ্গি দমনে রীতিমতো সচেষ্ট ইমরান সরকার বলে দাবি করে ইসলামাবাদ। তবে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে ভারত বিদ্বেষে অন্ধ পাকিস্তান নিয়ে চলেছে একের পর এক পদক্ষেপ। আর এবারে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর কাহিনি।

পাকিস্তানে গুপ্তচর বিভাগের সঙ্গে জঙ্গিদের বৈঠক!

পাকিস্তানে গুপ্তচর বিভাগের সঙ্গে জঙ্গিদের বৈঠক!

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এবার ভারতের প্রতি আক্রোশে পাকিস্তান মরিয়ে চেষ্টা চালাচ্ছে ১৩০ কোটির দেশকে অশান্ত রাখতে। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে সেদেশে গড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলির সঙ্গে।

 কোথায় চলেছে বৈঠক?

কোথায় চলেছে বৈঠক?

কোনও গোপন স্থানে নয়, বরং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলেছে গুপ্তচর সংস্থা ও জঙ্গি সংগঠনগুলির বৈঠক। বৈঠকে হাজির ছিল জঙ্গি সংগঠনগুলির জইশ-এ-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজাবুল মুজাহিদ্দিন,খালিস্তানি জিন্দাবাদ ফোর্স। জানা গিয়েছে , বৈঠকে এই সংগঠন গুলির তরফে ভারতে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে।

খালিস্তানপন্থীদের নিয়ে মাঠে নামতে মরিয়া পাকিস্তান

খালিস্তানপন্থীদের নিয়ে মাঠে নামতে মরিয়া পাকিস্তান

ভারতে অশান্তি সৃষ্টির জন্য খালিস্তান পন্থীদের এবার কাজে লাগাতে চাইছে পাকিস্তান। এজন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা কাজে লাগাচ্ছে খালিস্তান জিন্দাবাদ নামের সংগঠনকে। যারা পাঞ্জাবীদের বিচ্ছিন্নতাবাদে উস্কে দিয়ে ভারতে হিংসার চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+