পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে মার্কিনী চক্ষুশূল আইএসআই-র যোগ!কোন গোপন তথ্য ফাঁস হয়ে গেল

পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে মার্কিনী চক্ষুশূল আইএসআই-র যোগ!কোন গোপন তথ্য ফাঁস হয়ে গেল

আফগানিস্তানে সবেমাত্র ডালপালা মেলতে বসেছিল আইএসআইএস-র খোরাসান উইং। সেখানের শীর্ষ কমান্ডার ধরা পড়ার পর থেকে পাকিস্তানের মুখোশ কার্যত বেরিয়ে পড়ে গিয়েছে। আফগানিস্তানে এই কমান্ডারের গ্রেফতারিকে পাকিস্তানের জঙ্গি মদত সম্পর্কে একাধিক তথ্য পাচ্ছে ভারত।

 ধৃতের মুখে কোন তথ্য ফাঁস?

ধৃতের মুখে কোন তথ্য ফাঁস?

আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি জানিয়েছে, আইএস-র খোরাসান উইং এর কামান্ডার মুনিব মহম্মদ ধরা পড়েছে। এই জঙ্গি ধরা পড়তেই সে জানিয়েছে , পাকিস্তানের গুপ্তচর বাহিনী আইএসআই য়ের সঙ্হে জঙ্গি সংগঠন আইএস-র যোগস্থাপনকারী হিসাবে সে কাজ করত।

 জঙ্গি-পাক যোগ প্রমাণিত

জঙ্গি-পাক যোগ প্রমাণিত

এই জঙ্গির গ্রেফতারি বড়সড় তথ্য প্রকাশ্যে এনেছে। সে জানিয়েছে, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে গুপ্তচর বাহিনী একযোগে কাজ করে। আর এই কাজে মুনিব আইএশ এর হয়ে পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখত। উল্লখ্য, সারা বিশ্বের ত্রাস তথা মার্কিন প্রশাসনের চক্ষুশূল আইএসআইএস এর সঙ্গে পাকিস্তানের প্রশাসনের এই যোগ আগামীর কূটনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

 মুনিব কী জানিয়েছে?

মুনিব কী জানিয়েছে?

ধৃত এই জঙ্গি নেতা মুনিব জানিয়েছে, শুধু আইএস নয় , পাকিস্তানের লস্কর থেকে হাক্কানি নেটওয়ার্ক সকলের সঙ্গেই পাক প্রশাসনের গোয়েন্দাদের ভালো যোগ রয়েছে। উল্লেখ্য, আফগানিস্তানে শিখ ধর্মীয়স্থলে জঙ্গি হামলার পর থেকে দেশ জুড়ে একাধিক গ্রেফতারি করেছে সেদেশের সরকার। আর তারপরই পাকিস্তানের সঙ্গে জঙ্গি যোগ নিয়ে একাধিক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। যা ভারতকে কূটনৈতিকভাবে সাহায্য করছে আগামীর সন্ত্রাস দমনের বল্ুপ্রিন্ট তৈরি করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+