ভারতীয় সেনাকে নিশানা করে জঙ্গিদের নিয়ে এই গুপ্ত সংগঠন তৈরি করছে পাকিস্তান

সূত্রের খবর, লস্করের সঙ্গে হাত মিলিয়ে'হালাল দস্তা' নামের এক সংগঠন গড়ে তুলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই।

ভারতে আবারও রক্তক্ষয়ী নাশকতার ছক কষেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আর এই জন্য কাশ্মীর উপত্যকায় একটি বিশেষ সন্ত্রাসবাদী সংগঠন গড়ে তুলেছে তারা। খবর, এই নতুন সন্ত্রাসবাদী সংগঠনের নিশানায় শুধু থাকছে ভারতীয় সেনা তথা নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সেনাকে আক্রমণ করতে জঙ্গিদের নিয়ে এই গুপ্ত সংগঠন তৈরি করছে পাকিস্তান

সূত্রের খবর, লস্করের সঙ্গে হাত মিলিয়ে 'হালাল দস্তা' নামের এক সংগঠন গড়ে তুলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। জম্মু ও কাশ্মীরে মোতায়েন হওয়া ভারতীয় সেনাদের নিশানা করতেই এই নতুন জঙ্গি সংগঠনকে নিয়ে আসছে ইসলামাবাদ।

পাকিস্তানের সীমান্ত রক্ষীবাহিনীর মতোই তৈরি হচ্ছে এই হালাল দস্তা ফোর্স। মূলত উপত্যকায় সুরানকোট ও পুঞ্চ এলাকাকে নিশানায় নিয়ে এসেছে পাকিস্তান। জইশ-এ-মহম্মদের প্রধান সালাউদ্দিন এই গোটা হামলার ব্লু প্রিন্ট তৈরি করছে বলেও খবর। প্রসঙ্গত, আইএসআই-য়ের সঙ্গে যে পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগাযোগ রয়েছে, তা আগেও বেশ কয়েকবার ধরা পড়েছে। কিছুদিন আগেই মার্কিন সেনার এক প্রতিনিধিও এই দাবি করেন। ফলে পাকিস্তান যে কতটা গভীর বারুদের স্তূপে অবস্থান করছে , তা এই ধরণের ঘটনা থেকেই স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+