মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাস ছড়ানোর মূলে পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীনতা!
পাকিস্তানে করোনা ভাইরাসের প্রকোপ লাগাম ছাড়িয়েছে। সেদেশে এখনও পর্যন্ত ১৩৮৯। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১ জন। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সেনার উচ্চপদস্থ আধিকারিকরাও। এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে করোনা ভাইরাস আরও বেশি করে ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে।

লকডাউন ঘোষণা করবেন না ইমরান খান
ইমরান খান সাফ জানিয়েছেন পাকিস্তানে যাই হয়ে যাক তিনি লকডাউন ঘোষণা করবেন না। সার্ক-এর গুরুত্বপূর্ণ বৈঠকে শুধু অনুপস্থিতই ছিলেন না ইমরান, দেশের স্বাস্থ্যমন্ত্রীকে সেই বৈঠকে বসিয়ে দেন ইমরান। পাশাপাশি করোনা নিয়ে এমন আপৎকালীন পরিস্থিতিতে পাকিস্তান সার্কের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলে সকলকে চমকে দেয়। এরপরই ইমরানের পদক্ষেপ অনেককেই অবাক করে।

পাকিস্তান থেকে ইরান ও ফিলিস্তিনে ছড়াচ্ছে করোনা
জানা গিয়েছে, নিয়ন্ত্রণহীন এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে ফিরে করোন আক্রান্ত হয়েছেন ফিলিস্তিনের দুই বাসিন্দা। এছাড়া পাকিস্তান-ইরান সীমান্তেও করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে আফগানিস্তান ভয়ে রয়েছে যে তাদের দেশে আরও বেশি ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস।

লাহোরে জমায়েত করে আড়াই লক্ষ মানুষ
করোনা রুখতে যখন ইরান থেকে শুরু করে সৌদি আরব সহ গোটা মুসলিম বিশ্ব মসজিদে গিয়ে নমাজ আদায় করা বন্ধ করেছে, সেখানে পাকিস্তানে এরকম কোনও বিধিনিষেধ নেই। জানা গিয়েছে গত ১০ থেকে ১৫ মার্চ লাহোরে এক ধর্মীয় সমাবেশেরও অনুমতি দেওয়া হয় সেদেশে, যাতে যোগ দিয়েছিল আড়াই লক্ষ মানুষ।

করনা আক্রান্তদের নিয়ে যাওয়া হচ্ছে পিওকে-তে
এদিকে পাকিস্তানে করোনা আক্রান্তদের পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে পাঞ্জাব ও সিন্ধ প্রদেশে আক্রান্ত হওয়া রোগীদের কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে পিওকে ও গিলগিটে। সেখানে এদের জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে। তবে এতে চটেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিটের বাসিন্দারা। তাদের বক্তব্য, তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে এভাবে।

বাল্টিস্তানের বাসিন্দারা পাকিস্তান সরকারকে দোষারোপ করে
এর আগে বাল্টিস্তানের বাসিন্দারা সেখানে কোরনা ছড়িয়ে পড়ায় পাকিস্তান সরকারকে দোষারোপ করেছিল। গিলগিটে চিনের অনেক প্রোজেক্ট রয়েছে। সেখানে চিনের সেনা আধিকারিক থেকে শুরু করে চিন থেকে আসা কর্মীদের মাধ্যমেই সেখানে করোনা ছড়িয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications