বন্যায় ভাসছে শহর থেকে গ্রাম, হাজার ছুঁই ছুই মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীর

বন্যায় ভাসছে শহর থেকে গ্রাম, হাজার ছুঁই ছুই মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীর

পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মারা গিয়েছেন প্রায় ৯৩৭ জন। জরুরি অবস্থা ঘোষণা করল পাক সরকার। প্রায় ৩ কোটি মানুষ বানভাসি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। পরিস্থিতি সামাল গিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাক সরকার। বন্যায় বিধ্বস্ত পাঞ্জাব প্রদেশ।

জরুরি অবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীর

পাকিস্তানের একাধিক জায়গায় বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েেছ। শহর থেকে গ্রাম সর্বত্র জল থৈ থৈ। খাইবার পাখতুন, পাঞ্জাব প্রদেশ থেকে শুরু করে পিওকে। গিলগিট বালটিস্তানে প্রবল বর্ষণের কারণে বন্যা পরিস্থিতিতৈরি হয়েছে। পর্বত্য এলাকা হাওয়ায় একাধিক জায়গায় ধস নেমেছে। বহু জায়গায় ধসে ঘরবাড়ি ভেসে গিয়েছে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মােকাবিলা দফতর জানিয়েছে গত চোদ্দই জুন থেকে লাগাতার বর্ষণ চলছে দেশের বিভিন্ন জায়গায়।

পাঞ্জাব প্রদেশ এবং খাইবার পাখতুনওয়া প্রদেশে বন্যায় কমপক্ষে ১৬৫ জন এবং ১৮৫ জন মারা গিয়েছেন। বালিস্তানে মারা গিয়েছেন ২৩৪ জন। পকিস্তানের কাশ্মীরে মারা গিয়েছেন ৩৭ জন। এর আগে এরকম ভয়াবহ বর্ষণ কখোনো দেখেনি গোটা দেশ। সেখানকার বাসিন্দারা রীতিমত আতঙ্কে বসবাস করছেন। বিপর্যস্ত অবস্থা সেখানকার মানুেষর। আতঙ্কে বাস করছেন তাঁরা। ৩ কোটি মানুষ ঘর ছাড়া। প্রচুর গবাদিপশু মারা গিয়েছে। অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় ধস নেমেছে। তার জেরে একেবারে বিধ্বস্ত অবস্থা। অনেক বাড়ি ঘর বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

রেকর্ড বর্ষণ হয়েছে এবার পাকিস্তানে। শুধুমাত্র অগাস্ট মাসে ১৬৬ মিলিমিটার বর্ষণ হয়েছে। েযখানে ৪৮ শতাংশ বর্ষণ স্বাভাবিক সেখানে। ২৪১ শতাংশ বেশি বর্ষণ হয়েছে এবার। ততেই বোঝা যাচ্ছে কী পরিস্থিতি তৈরি হয়েছে সেখান। পাকিস্তানের সিন্ধ প্রদেশে ২৩টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেইএই ভয়াবহ পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। এর আগে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের একাধিক দেশে এইরকম চরম পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকদিন আগে ভারতের অসবে বিধ্বংসী বন্যা দেখা গিয়েছে। প্রায় এক মাস ধরে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে সাধারণ মানুষ। গত বছর জার্মানি দেখেছে ভয়ঙ্কর বন্যা। ভয়াবহ বন্যা পরিস্থিতি এর আগে জার্মানির মানুষ কখোনো দেখেনি। সেখানে ভয়ঙ্কর বন্যায় অসংখ্য মানুষ মারা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+