ভারতে আত্মঘাতী হামলা হবে, অনেক আগে পাক টিভি চ্যানেলে জানিয়ে দিয়েছিল আইএসআই
ভারতে বৃহস্পতিবার গাড়ি বোমা বিস্ফোরণ করে আত্মঘাতী হামলা চালিয়ে চল্লিশ জনের বেশি জওয়ানকে শহিদ করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ।
ভারতে বৃহস্পতিবার গাড়ি বোমা বিস্ফোরণ করে আত্মঘাতী হামলা চালিয়ে চল্লিশ জনের বেশি জওয়ানকে শহিদ করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। এই ঘটনায় কাশ্মীর তো বটেই সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছে। জইশ এই হামলার দায় স্বীকার করেছে। ফলে ভারত এই ঘটনায় পাকিস্তানের সরাসরি হাত রয়েছে বলে আন্তর্জাতিক মহলে সরব হয়েছে।

যদিও পাকিস্তান বরাবরের মতো এই ঘটনার দায় এড়িয়ে গিয়েছে। এই ঘটনায় তাদের কোনও হাত নেই এটাই তুলে ধরার চেষ্টা করেছে। তবে পাকিস্তান সরকার ও জঙ্গিরা যে একযোগে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছে তা ফের একবার ফাঁস হয়ে গিয়েছে।
পুলওয়ামায় হামলার কয়েকমাস আগে একটি পাকিস্তানি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে সেদেশের ইন্টেলিজেন্স সংস্থা আইএসআই-এর প্রাক্তন জেনারেল স্পষ্ট জানান, ভারতে খুব শীঘ্রই আত্মঘাতী হামলা হবে। তাঁর প্ররোচনামূলক বক্তব্যে তিনি বলেন, ভারত এখনও জানে না কি হতে চলেছে। আত্মঘাতী হামলা শুরু হবে। তাহলেই ভারতের শিক্ষা হবে।
Retired Pakistani General (ISI) a few months ago on TV clearly saying that suicide bombing will take place in Jammu & Kashmir soon. He says it is only then that the world will become ‘aware’ of the issue. HOW did he know huh? Is he part of the plot? #PulawamaTerrorAttack pic.twitter.com/jCsUEym8a7
— Smita Prakash (@smitaprakash) February 14, 2019
জেনারেলের অভিযোগ ছিল, ভারত কাশ্মীরে অত্যাচার চালাচ্ছে এবং কোনওরকম আলোচনা করছে না। ফলে অদূর ভবিষ্যতে আত্মঘাতী হামলা হবে ও সারা দুনিয়ায় কাঁপুনি ছড়াবে। এই দাবিই করেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই-এর সম্পাদক স্মিতা প্রকাশ নিজের টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। ফলে পাকিস্তানের আইএসআই ও যে ভারতে নাশকতার ঘটনায় সরাসরি জড়িত রয়েছে বা পৃষ্ঠপোষকতা করে চলেছে তা আবারও পরিষ্কার হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications