কাশ্মীর নিয়ে কাঁদুনি গাইতে গিয়ে পর্নতারকার ছবি রিটুইট পাকিস্তানি বাসিতের
আবদুল সোমবার একটি রি-টুইট করেন নিজের টুইটার অ্যাকাউন্টে। সেই ছবিটি ছিল একজন অ্যাডাল্ট ফিল্মের তারকার।
খুব খারাপ সময় চলছে পাকিস্তানের। কাশ্মীর নিয়ে কীভাবে প্রতিক্রিয়া দেবেন তা বুঝে উঠতে পারছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কূটনীতিক, সাধারণ মানুষ। কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই যেন বদহজম হয়েছে পাকিস্তানের। যে যা পারছেন তাই বলে ভারতকে হুমকি দেওয়া আর কাশ্মীর অশান্ত বলে কাঁদুনি গাইছেন। এই যেমন ভারতে কাজ করে যাওয়া প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল বাসিত। কাশ্মীর প্রেম দেখাতে গিয়ে টুইটারে যা-তা কাণ্ড করে বসলেন।

আবদুল সোমবার একটি রি-টুইট করেন নিজের টুইটার অ্যাকাউন্টে। সেই ছবিটি ছিল একজন অ্যাডাল্ট ফিল্মের তারকার। যাকে কাশ্মীরি বলে ভুল করে রিটুইট করে ফেলেছেন আবদুল বাসিত। দাবি ছিল, ভারতের অত্যাচারে এই কাশ্মীরি যুবক পেলে বন্দুকের আঘাতে নিজের দৃষ্টি হারিয়েছেন।
#Pakistan continues giving #India its daily dose of entertainment.
— NooriBadat (@NooriBadat) September 3, 2019
Now, former #Pak High Commissioner to India #AbdulBasit tweets image of adult movie star, claims he is pellet victim Yousuf from #Anantnag. 🤣😁#SaveKashmirFromPak@amritabhinder @bhartijainTOI @AartiTikoo pic.twitter.com/41OvlxX3cp
Former Pakistani high commissioner to India Abdul Basit, mistakes Johnny Sins for a Kashmiri man who lost vision from pellet. Unreal times these, really. pic.twitter.com/9h1X8V8TKF
— Naila Inayat नायला इनायत (@nailainayat) September 2, 2019
পরে অবশ্য ভুল বুঝতে পেরে নিজের টুইটটি মুছে দিয়েছেন আবদুল বাসিত। তবে এটা প্রথমবার নয়। এর আগে বহুবার পাকিস্তানিরা ভারত ও কাশ্মীর নিয়ে মিথ্যার বেসাতি করতে গিয়ে ধরা পড়ছেন। বাসিত সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন।












Click it and Unblock the Notifications