কাশ্মীরের সীমান্তে পাকিস্তানের জঙ্গি 'লঞ্চপ্যাড' প্রস্তুত! আফগান-পশতুন সন্ত্রাসবাদীদের নিয়ে নয়া ছক
শুধু পাকিস্তান নয়, এবার পাকিস্তান পেরিয়ে আফগান জঙ্গিদের নিয়ে ভারতে নাশকতাার ছক কষছে ইসলামাবাদ।
শুধু পাকিস্তান নয়, এবার পাকিস্তান পেরিয়ে আফগান জঙ্গিদের নিয়ে ভারতে নাশকতাার ছক কষছে ইসলামাবাদ। ভারতীয় গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে , এবার তলোয়ারের দুই দিক শান দিয়ে পাকিস্তান নতুন কোনও ফাঁদ পাততে শুরু করেছে জঙ্গি নাশকতাকে কেন্দ্র করে। কশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ তুলে দেওয়ার পর থেকেই আক্রমনাত্মক মেজাজে পাকিস্তান।

পাকিস্তানে তৈরি ৭ টি জঙ্গি লঞ্চপ্যাড!
ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, যে পাকিস্তানে এই মুহূর্তে ৭ টি জঙ্গি লঞ্চ প্যাড তৈরি হয়েছে। তারা কাশ্মীর সীমান্তে নিজেদের জঙ্গি লঞ্চপ্যাড তৈরি করে রীতিমতো প্রস্তুত ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটাবার জন্য।

তৈরি ২৭৫ জন জঙ্গি
ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাতে ২৭৫ জনকে তৈরি করে রেখেছে পাকিস্তান। একটি সংবাদমাধ্যমের তথ্যে জানা গিয়েছে, পাকিস্তান আফগান ও পশতুন জঙ্গিদের নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।

পাক গুপ্তচর সংস্থা ও জঙ্গিদের বৈঠক
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও জঙ্গিদের মধ্যে এর আগে এক হাই ভোল্টেজ বৈঠক হয়ে গিয়েছে বলে খবর। সেখানে একাধিক জঙ্গিকে ভারতে নাশকতা চালাবার বার্তা দিয়েছে পাক প্রশাসন বলে জানা গিয়েছে। ইসলামাবাজের এই বৈঠকে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও হাজির ছিল বলে খবর।












Click it and Unblock the Notifications