অরুন্ধতী রায়ের মন্তব্যকে অস্ত্র করে রাষ্ট্রপুঞ্জে ভারতের সমালোচনায় পাকিস্তান
পাকিস্তানের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দূত মাহিলা লোধি ভারতকে 'সন্ত্রাসবাদের মা' বলে হাস্যকর আখ্যা করেন।
রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কার্যত কোনঠাসা করে দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এর আগেই ভারতের তরফে পাকিস্তানকে 'টেররিস্তান' বলা হয়েছে। এবার তার প্রেক্ষিতে বলতে উঠে, ভারতকে 'সন্ত্রাসবাদের মা' বলে উঠল পাকিস্তান।

রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক মঞ্চে এককথায় দিল্লি ইসলামাবাদ মারকাটারি কূনৈতিক লড়াই চলেছে। প্রথম থেকেই পাকিস্তানকে নিশানা করে ভারত একের পর এক তোপ দাগে। সন্ত্রাসবাদ, পাকিস্তানের অনুন্নয়ন এমনকি সন্ত্রাসবাদ নিয়ে চিনের পাক সংবেদনশীলতাকেও কড়া ভাষায় আক্রমণ করে ভারত।
তার জবাবে এদিন, পাকিস্তানের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দূত মাহিলা লোধি ভারতকে 'সন্ত্রাসবাদের মা' বলে হাস্যকর আখ্যা করেন। তিনি অভিযোগ তোলেন ভারতই নাকি সন্ত্রাসের জন্ম দিচ্ছে। যা গিয়ে ছড়িয়ে পড়ছে পাকিস্তানে। পাশপাশি , সুষমা স্বরাজের ভাষণের প্রেক্ষিতে লোধি বলেন, ভারতের বিদেশমন্ত্রী কাশ্মীর সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকটিই এড়িয়ে গিয়েছেন ।
প্রসঙ্গত , এর আগে নিজের ভাষণা সুষমা স্বরাজ বলেন,ভারতে যখন একের পর এক নামী IIT,IIM,AIIMS এর মতো বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে উঠছে, তখন পাকিস্তান LeT, জইশ- এর মতো জঙ্গি সংগঠন গড়ে তুলছে। পাশাপাশি তিনি বলেন, 'আমরা লড়ছি দারিদ্র্য দূর করার জন্য । সেদিকে আমরা সম্পূর্ণভাবে মনো নিবেশ করেছি। আর প্রতিবেশী পাকিস্তান আমেদের বিরুদ্ধে লড়াই করেই চলেছে। '
এদিকে, লোধি দাবি করেন ধৃত ভারতীয় কূলভূষণ জাদব জঙ্গি সংগঠন চালানোর কথা পাক প্রশাসনের কাছে স্বীকার করেছেন। তিনি ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়ের মন্তব্যকে (ভারতের বাতাসে যা আছে তার বেশিরভাগটাই নির্ভেজাল আতঙ্ক। সেটা কাশ্মীর হোক বা ভারতের অন্যত্র) তুলে ধরেন তিনি। লোধির অভিযোগ, ভারতীয় সেনার অত্যাচারের হাত থেকে রক্ষা পায়নি কাশ্মীরের স্কুল পড়ুয়ারাও। পাশপাশি তিনি ভারতীয় সেনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ তেলেন এই আন্তর্জাতিক মঞ্চে।












Click it and Unblock the Notifications