কুটনীতিকদের সঙ্গে দেখা করতে পারবেন কুলভূষণ, জানাল পাকিস্তান

কুটনীতিকদের সঙ্গে দেখা করতে পারবেন কুলভূষণ, জানাল পাকিস্তান

মৃত্যুদণ্ডের আসামী কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকরা দেখা করতে পারবেন বলে অবশেষে জানাল পাকিস্তান। অবশ্য আন্তর্জাতিক ন্যায় আদালত যে রায় দিয়েছে তাতে এমনটা করা ছাড়া ইসলামাবাদের সামনে আর কোনও রাস্তা খোলা ছিল না বলেই মত কটূনীতিকদের।

কুটনীতিকদের সঙ্গে দেখা করতে পারবেন কুলভূষণ, জানাল পাকিস্তান

গত বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক আদালত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ দেওয়ায় বড় জয় পায় ভারত। একই সঙ্গে পাকিস্তানকে কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার নির্দেশও দেয় আদালত। পাশাপাশি ভারতীয় দূতাবাসের কর্মীদের সঙ্গে কুলভূষণের দেখা করানোর জন্য পাকিস্তানকে নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত।

এই রায়কে ইসলামাবাদের মান্যতা দেওয়া উচিত বলে দাবি করেছিল ভারত। একই সঙ্গে কুলভূষণ যাদবকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে আবেদন করে ভারত। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এ ব্যাপারে রাজ্যসভায় একটি বিবৃতি পাঠ করেন।

তা সত্ত্বেও এ ব্যাপারে প্রথমে মাথা নত করতে রাজি হয়নি পাকিস্তান। কিন্তু আইনের ফাঁদ এবং কূটনৈতিক চাপে অবশেষে সুর নরম করতে বাধ্য হয় ইমরান খানের দেশ। পাক বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দেবে। এর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে বলে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে। প্রয়োজনে কুলভূষণকে আইনি সাহায্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+