মুম্বই বিস্ফোরণ জড়িতদের ফাইভস্টার হোটেলের আরামে রাখে পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে বিস্ফোরক অভিযোগ ভারতের
মুম্বই বিস্ফোরণ জড়িতদের ফাইভস্টার হোটেলের আরামে রাখে পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে বিস্ফোরক অভিযোগ ভারতের
মুম্বই বিস্ফোরণে অভিযুক্তদের রাজার হালে রেখেছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে এমনই অভিযোগ করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি টিএস ত্রিমূর্তি অভিযোগ করেছেন,১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমকে অতিথির আদরে রেখেছে পাকিস্তান।

তিনি আরও অভিযোগ করেছেন বিস্ফোরণের ঘটনার পর পাকিস্তানে পািলয়ে গিয়েছিলেন ডি কোম্পানির মাথা দাউদ ইব্রাহিম। পাকিস্তানে একেবারে পূর্ণ নরাপত্তায় রয়েছেন তিনি। তাঁকে পাঁচ তারা হোটেলের মত আদর যত্ন করে রাখা হয়েছে। তাঁদের আদর যত্ন করে রেখেছে পাকিস্তান। গোটা বিশ্বে সন্ত্রাসবাদে মদত এবং আর্থিক সাহায্যের অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।
সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তান রীতিমত কোনঠাসা হয়ে রয়েছে। আন্তর্জাতি আর্থিক সাহায্যের থেকে প্রায় বঞ্চিত হয়ে রয়েছে ইমরানের দেশ। রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ করা জঙ্গিদের অনেকেই পাকিস্তানের আশ্রয়ে রয়েছে বলে অবিযোগ। ভারতের পক্ষ থেকে রাষ্ট্রপুঞ্জে দাবি করা হয়েছে প্রায় ৪৪টি নিষিদ্ধ জঙ্গি সংগঠন পাকিস্তানের মাটিতে ফুলে ফেঁপে উঠেছে। সেখানে তাঁরা সংগঠন বিস্তার করছে। পাকিস্তানে জঙ্গিরা প্রশিক্ষণও নিচ্ছে বলে রাষ্ট্রপঞ্জে অভিযোগ করেছে ভারত।
পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাবের লুধিয়ানায় আদালতে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় পাক মদতপুষ্ট খালিস্তানি জঙ্গিদের হাত রয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই খালিস্তানি জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতে নাশকতা ছড়ানোর জন্য। কয়েকদিন আগেই দিল্লি পুলিশ গাজিপুরে ফুলের বাজারে প্রচুর পরিমানে আইইডি উদ্ধার করেছে। তাতে পাক যোগ রয়েছে বলে জানতে পেরেছে জঙ্গিরা। পাকি জঙ্গিরা ভারতে ফের স্লিপার সেল জাগিয়ে তুলেছে। তারা পাকিস্তান থেকে বিস্ফোরক নিয়ে আসছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভারতে নাশকতা ছড়ানোর ছক কষছে জঙ্গিরা। সেনাবাহিনীকেও টার্গেট করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications