জল্পনার ইতি, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নওয়াজ শরিফ

জল্পনার ইতি, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নওয়াজ শরিফ
ইসলামাবাদ, ২৪ মে : যাবতীয় জল্পনার ইতি। ভারতের আমন্ত্রণ গ্রহণ করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২৬ মে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শনিবার পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ভারতের আমন্ত্রণ সরকারি ভাবে গ্রহণ করেছে পাকিস্তান।

১৯৪৭ সালের স্বাধীনতা পরবর্তী সময় থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে শীতলতা চলে আসছে। রাজনৈতিক সম্পর্কও প্রায় খাদের কিনারায়। এমন অবস্থায় পাক প্রধানের উপস্থিতি ইতিহাসে এই প্রথম। ১৯৪৭ এ পর থেকে একাধিকবার দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছে। তবে দূরত্ব আরও বেশি বাড়ে ২০০৮ সালে মুম্বই আক্রমণের পর থেকে। তার পর আবার ২৬/১১-র ঘটনা এই দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করে দেয়। তবে দিল্লির সঙ্গে নতুন করে শুরু করতে চাইছেন নওয়াজ শরিফ। সে কারণেই ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন পাক প্রধানমন্ত্রী।

I personally think cordial relations with new Indian govt should be cultivated. Will help remove psychological barriers, fear & misgivings.
— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) May 23, 2014

It's upon the leaders to lead their countries & ppl to peace & conciliation. RT “@ZeshanJa: Agreee Only MNS Can Do This”
— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) May 23, 2014

পাক প্রধানমন্ত্রী অফিসের যুগ্ম সচিব মইউদ্দিন ওয়ানি সকাল সাড়ে ১১টা নাগাদ সাংবাদিকদের জানান, নরেন্দ্র মোদীর পাঠানো আমন্ত্রণ গ্রহণ করেছেন নওয়াজ শরিফ। অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রধানদের সঙ্গে তিনিও নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খুব শীঘ্রই এবিষয়ে পাকিস্তানের সরকারি বিবৃতি প্রকাশ করা হবে।

Aggression is easy to start but difficult to end... Brutality & force are tools of the immoral ... #pakindiarelations
— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) May 23, 2014

পাক প্রধানমন্ত্রী ভারত সফরে আসলেও কোনও বড় ইস্যু নিয়ে যে কোনওরকম গুরুত্বপূর্ণ আলোচনার আশা যেন ভারত না রাখে সে বিষয়েও পাকিস্তানের তরফে আগাম জানিয়ে দেওয়া হয়েছে। নওয়াজ শরিফের সঙ্গে এনএসএ দল এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজও আসবেন ভারত সফরে।

নরেন্দ্র মোদী তথা ভারতের আমন্ত্রণে পাকিস্তান যে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তা রাজনৈতিক পটভূমিতে অর্থবহ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Very glad to hear Pak PM has accepted invite, shows that he can prevail over forces inimical to good relations with India. 1/2
— Omar Abdullah (@abdullah_omar) May 24, 2014

I hope that this will mark a new beginning in ties between our two countries. The people of J&K will be watching closely. 2/2
— Omar Abdullah (@abdullah_omar) May 24, 2014

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+