সরকার কি পড়তে চলেছে? জাতির উদ্দেশ্যে ভাষণে ইঙ্গিতপূর্ণ বার্তা পাক প্রধানমন্ত্রীর

সরকার কি পড়তে চলেছে? জাতির উদ্দেশ্যে ভাষণে ইঙ্গিতপূর্ণ বার্তা পাক প্রধানমন্ত্রীর

প্রয়োজনে বিরোধী আসনে বসতে প্রস্তুত। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে এমনই বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামি ৬ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তানের সংসদ অধিবেশন। তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণে উদ্বেগের কথা শোনালেন ইমনার। বুধবারের সেনেটের ভোটে বিরোধীরা বেশি ভোট পেয়েছে। তাতেই উদ্বেগ বেড়েছে ইমরান সরকারের। যদিও পুরোটাই সিক্রেট ব্যালট ব্যবহার করে করোনা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে পাক নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

জাতির উদ্দেশ্যে ভাষণে ইঙ্গিতপূর্ণ বার্তা পাক প্রধানমন্ত্রীর

ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণে দাবি করেছেন টাকার বিনিময়ে ভোট কেনা হয়েছে। সেনের ভোটের এই ঘটনা তাঁকে নাড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান। গণতন্ত্র নিয়ে ছেলে খেলা চলছে। যা কখনও ঘটেনি তাই ঘটেেছ পাকিস্তানের সেনেটে। একজন সেনেটর নির্বাচিত করতে হলে ১৭২টি ভোট হলেই হয়। ইমরানের দল ১৮২টি ভোট পাবে বলে দাবি করেছিল। কিন্তু বিরোধীরা তাদের থেকে বেশি ভোট পেয়ে যায়।

ইমরানের দল তেহেরিক-ই-ইনসাফ পার্টির প্রতিনিধি ছিলেন আবদুল হাফিজ শেখ। তিনি ইমরানেপ অর্থমন্ত্রী। ১৮২টি ভোটের পরিবর্তে তিনি পেয়েছেন ১৬৪টি ভোট। অন্যদিকে বিরোধীদের প্রার্থী ইউসুফ রাজা গিলানি পেয়েছেন ১৬৯টি ভোট। শাসক দলের প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছে বিরোধী দলের প্রার্থী। তারপরেই জাতির উদ্দেশ্যে ভাষণে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+