ফের জঙ্গি বুরহান ওয়ানির স্তুতি করে ভারতকে তোপ পাক প্রধানমন্ত্রী শরিফের
কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে মারা যাওয়া হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির স্তুতি করে ভারতকে তোপ দাগলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
ইসলামাবাদ, ৬ জানুয়ারি : গত জুলাইকে কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে মারা যাওয়া হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির স্তুতি করে ভারতকে তোপ দাগলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
একইসঙ্গে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রতি পাকিস্তানের যে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন রয়েছে তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন নওয়াজ শরিফ।

ফের একবার কাশ্মীরের ভূখণ্ডের উপরে নিজেদের অধিকারের দাবি জানিয়ে ভূস্বর্গকে ভারতের হাত থেকে মুক্ত করতে সারা বিশ্বের কাছে আবেদন জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। পাকিস্তানে কাশ্মীর ইস্যুতে দু'দিনের আন্তর্জাতিক সংসদীয় সম্মেলন এই বক্তব্য রাখেন নওয়াজ শরিফ।
এই সম্মেলনের মাঝে দাঁড়িয়েও জঙ্গি বুরহান ওয়ানিকে চমৎকার নেতা বলে উল্লেখ করেন নওয়াজ শরিফ। যুব জঙ্গিনেতা বুরহানকে শহিদ আখ্যা দিয়ে শরিফ জানান, ওর মৃত্যু আজাদ কাশ্মীরের ভাবনাকে ফের উসকে দিয়েছে। সেখানকার মানুষ নতুন করে স্বাধীনতা চেয়ে ব্যগ্র হয়ে উঠেছেন।
প্রসঙ্গত, গত জুলাইয়ে জঙ্গি বুরহানের মৃত্যুর পরে পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার সেদেশে বসে শোকপালন করেছিল। এমনকী পাকিস্তানে বীরের মর্যাদা দেওয়া হয়েছিল জঙ্গি বুরহানকে। এমনকী আন্তর্জাতিক নানা ক্ষেত্রেও বুরহানের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গিয়েছে পাকিস্তানি প্রশাসকদের।












Click it and Unblock the Notifications