ওয়ার্ল্ড কাপ টি-২০-তে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয় ভারতের, কটাক্ষে শান দিলেন পাক প্রধানমন্ত্রী
ওয়ার্ল্ড কাপ টি-২০-তে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয় ভারতের, কটাক্ষে শান দিলেন পাক প্রধানমন্ত্রী
মধুর প্রতিশোধ নিয়েছে ইংল্যান্ড। টি-২০ ওয়ার্ল্ডকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর উচ্ছ্বাসে আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সঙ্গে সঙ্গে টুইট করে ভারতকে কটাক্ষ করেছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, ইংল্যান্ড এবং পাকিস্তানই দুটি ক্রিকেট দল যারা টি-২০ ওয়ার্ল্ডকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর ক্ষমতা রাখে।

টি-২০ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের জেরে আর ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচ হতে পারল না। এবার ফাইনালে মুখোমুখী হবে পাকিস্তান এবং ইংল্যান্ড। টি-২০ ওয়ার্ল্ডকাপ থেকে ছিটকে গেল ভারত। আজকের ম্যাচের আগে পর্যন্ত সকলে আশায় বুক বেঁধে ছিলেন যে আবারও টি-২০ ওয়ার্ল্ডকাপে মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। কিন্তু সে আশা আর পূরণ হল না ক্রিকেটপ্রেমীদের।
টি-২০ ওয়ার্ল্ড কাপ নিয়ে এই প্রথম নয় এর আগেও একাধিক টুইট করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জিম্বাবোয়ের কাছে পাকিস্তানের হারের পর পাক বিন বলে টুইটে লিখেছিলেন শাহবাজ শরিফ। জিম্বাবোয়ের প্রেসিডেন্টের টুইটের পাল্টা জবাব দিতে গিয়েই মিস্টার বিন বলে কটাক্ষ করেছিলেন। এই নিয়ে দুই রাষ্ট্র নেতার মধ্যে দীর্ঘ টানাপোড়েন হয়েছে।
তবে ভারতের এই শোচনীয় হার ক্রিকেট প্রেমীদের কাছে বড় একটা ধাক্কা। টি-২০ ওয়ার্ল্ড কাপে ১০ ইউকেটে একাধিকবার হেরেছে ভারত। সেদিক থেকে ভারত শিরোনামে রয়েছে।












Click it and Unblock the Notifications