ইমরানের কাছে মোদীর দেশ অচ্ছুৎ, মালয়েশিয়া যেতে অন্য রুট ব্যবহার

সোমবার দুদিনের মালয়েশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এর জন্য তিনি ভারতের আকাশসীমা ব্যবহার করবেন না বলে জানিয়েছেন।

সোমবার দুদিনের মালয়েশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এর জন্য তিনি ভারতের আকাশসীমা ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপত্র আইসা ফারুকি জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদের আমন্ত্রণে কুয়ালালামপুর যাচ্ছেন ইমরান খান। সূত্রের খবর অনুযায়ী, এই সফরে ইমরান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সামনে কাশ্মীর ইস্যু তুলে ধরবেন।

ভারতের আকাশসীমা ব্যবহার করবেন না ইমরান

ভারতের আকাশসীমা ব্যবহার করবেন না ইমরান

সূত্রের আরও খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে উদ্ভুত পরিস্থিতির জন্যই ভারতের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইমরান যাবেন চিন ছুঁয়ে

ইমরান যাবেন চিন ছুঁয়ে

ইমরান খান মালয়েশিয়া যেতে চিনের রুট ব্যবহার করবেন। যা করতে গিয়ে তাঁকে বাড়তি ৩-৪ ঘন্টা বিমানে থাকতে হবে।

 বিভিন্ন বিষয় নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা

বিভিন্ন বিষয় নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা

২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। পরবর্তী সময়ে অগাস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্রীয় সরকার। এই ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে দুভাগে ভাগ করে দেওয়া হয়। যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ভারতকে অনুমতি দেয়নি পাকিস্তান

ভারতকে অনুমতি দেয়নি পাকিস্তান

এর আগে ইসলামাবাদ ভারতের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। গত অক্টোবরে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের সময়, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের সামনেও তুলেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+