কাশ্মীরের রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পাকিস্তানের অন্দরমহলে কী ঘটছে! কোন পথে ইমরান সরকার

কয়েক সপ্তাহ আগে এদেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের মাটি থেকে হুঙ্কার দিয়েছিলেন 'বিশ্বের কোনও শক্তি আমাদের আটকাতে পারবে না কাশ্মীর সমস্যার সমাধান থেকে।'

কয়েক সপ্তাহ আগে এদেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের মাটি থেকে হুঙ্কার দিয়েছিলেন 'বিশ্বের কোনও শক্তি আমাদের আটকাতে পারবে না কাশ্মীর সমস্যার সমাধান থেকে।' এর কয়েক দিন পর থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাশ্মীর সফর, অমিত শাহের কাশ্মীর সফর এবং সেখানে কয়েক হাজার সেনা নতুন করে মোতায়েনের ঘটনা ঘটে। অমরনাথ যাত্রা রুখে দিয়ে পর্যটকদের সেখানে থেকে ফিরিয়ে আনা হচ্ছে। এর মধ্যেই কাশ্মীরে একের পর এক অনুপ্রবেশকারী জঙ্গি নিধন চলছে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে কি আর স্বস্তিতে থাকতে পারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান!

কাশ্মীর সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের অন্দরমহলে কী ঘটছে! কোন পথে ইমরান সরকার

সীমান্তের এপারে যখন ক্রমেই পাকিস্তানের একের পর এক মুখোশ খুলে দিচ্ছে ভারত, তখন তাকে 'আগ্রাসন' আখ্যা দিচ্ছে পাকিস্তান। কাশ্মীর সীমান্ত দিয়ে যখন পাকিস্তানের একের পর এক জঙ্গি অনুপ্রবেশ করছে , তখন তা রুখে দিয়ে ভারত নিকেশ করেছে জঙ্গিদের। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তড়িঘড়ি জরুরি পর্যায়ের বৈঠকে বসেন। সেদেশের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে রবিবার বৈঠকে বসেন ইমরান খান।

এদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি 'অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন '-এর সেক্রেটারিকে তড়িঘড়ি কাশ্মীরের দিকে নজর রাখতে বলেন। এমনই দাবি রেডিও পাকিস্তানের। এদিকে, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের মধ্যস্থতা প্রসঙ্গও উত্থাপন করেন ইমরান খান। ফলে বোঝাই যাচ্ছে কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা নিয়ে বৈঠকের পাশাপাশি পাকিস্তান এখন আন্তর্জাতিক সমর্থনের জন্য কূটনৈতিক সমীকরণেও নজর দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+