চিনা ভ্যাকসিন নেওয়ার পরই করোনা আক্রান্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খান
দুই দিন আগেই চিনা করোনা রোধক টিকা নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ টুইট করে একথা জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক পরিষেবায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়জল সুলতান।

ইমরানের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্য়ে আসার 2দিন আগে কোভিড টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন ইমরান খান৷ এই পরিস্থিতিতে সে দেশের সব নাগরিককে কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন ইমরান৷ তিনি জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সবাইকে সচেতন হতে হবে৷ এবং সমস্ত নিয়ম মেনে চলতে হবে৷
গতকাল খাইবার পাখতুনখাওয়া এলাকায় গিয়েছিলেন ইমরান খান৷ সেখানকার মালাখণ্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন৷ পাশাপাশি একটি নতুন ব্লকের উদ্বোধন করেন৷ এরপরেই বিকালের দিকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়৷ সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে এক নম্বরে উঠে আসেন ইমরান৷ পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, 'পাকিস্তানের সব নাগরিক তাঁদের অত্য়ন্ত প্রিয় নেতার জন্য় প্রার্থনা করছেন৷ ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন৷'












Click it and Unblock the Notifications