পাকিস্তানের বালাকোটে ভারতের হামলার কথা শেষমেশ মেনে নিলেন ইমরান
বালাকোটে ভারতের হামলার কথা স্বীকার করলেন ইমরান
পাকিস্তানের তরফে প্রথমে বলা হয়েছিল যে শুধুমাত্র কয়েকটি গাছ মরেছে বালাকোটে। প্রাথমিকভাবে কিছুতেই ইসলামাবাদ মানতে চায়নি যে পাক আকাশে ঢুকে ভারতীয় বায়ুসেনা গুঁড়িয়ে দিয়ে এসেছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। তবে সত্যি চাপা থাকেনি! ভারতের স্বাধীনতা দিবসের পূর্বে আর পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন ভারতীয় বায়ুসেনার সেই হামলার কথা মেনে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

So Imran Khan agrees that Balakot attack by India was deadlier and now they are anticipating even bigger attack to liberate even POK. pic.twitter.com/dpEAdvgBBv
— Dhaval Patel (@dhaval241086) August 14, 2019
প্রসঙ্গত, পাকিস্তান ১৪ অগাস্ট নিজের স্বাধীনতা দিবসের দিনটিকে 'কাশ্মীরিদের সঙ্গে সহমর্মিতা' দিবসের দিন হিসাবে পালিন করেছে। এমন দিনে মুজাফফরাবাদে ইমরান দেশের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ভারত বিরোধিতা র বার্তা দিতে থাকেন। তিনি বলেন, ভারত আরও বড় আক্রমণের চেষ্টা করছে। আর সেই বক্তব্য রাখতে গিয়েই তিনি বলে ফেলেন, যে বালাকোটে ভারত হামলা চালিয়েছিল। যে ঘটনার কথা কার্যত অস্বীকার করে এসেছে পাকিস্তান , শেষমেশ সেদেশের স্বাধীনতা দিবসেসেই কথাই মেনে নিতে বাধ্য হল ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র।
নিজের ভাষণে ইমরান বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বড়সড় হামলার ছক কষছে ভারত। পাশাপাশি , কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ কেন চুপ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইমরান। এছাড়াও তিনি দাবি করেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তিনি কাশ্মীরের 'আওয়াজ' হয়ে উঠতে চান।
[আরও পড়ুন:সাড়ম্বরে পালিত হচ্ছে দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস, দেখুন ফটো গ্যালারি]












Click it and Unblock the Notifications