পাকিস্তানে ইমরান বিরোধীদের 'মোদীর এজেন্ট' বলে আখ্যা! পিওকে নেতা ক্ষোভে ফুঁসছেন কোন ইস্যুতে

পাকিস্তানে ইমরান বিরোধীদের 'মোদীর এজেন্ট' বলে আখ্যা! পিওকে ক্ষোভে ফুঁসছে কোন ইস্যুতে

ক্রমেই পাকিস্তানে গৃহযুদ্ধের আগুন আরও ভয়ঙ্কর হচ্ছে! ইমরানের বিরোধিতায় নামা বিরোধী দলের ১১ জন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে ইমরান সরকার। এঁদের মধ্যে একজন ফারুক হায়দার, নিজেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন। আর তাঁর বিরুদ্ধেও জারি হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা।

যেন হাতকড়া পরিয়ে রাজার সামনে পেশ করা হচ্ছে!

যেন হাতকড়া পরিয়ে রাজার সামনে পেশ করা হচ্ছে!

এদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দাবি করা ফারুক হায়দার জানিয়েছেন, যেভাবে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে, তাতে তাঁর মনে হচ্ছে , যেন হাতকড়া পরিয়ে ইমরানের রাজদরবারে তাঁকে ডেকে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। গোটা ঘটনায় তিনি মর্মাহত বলেও জানিয়েছেন।

কেন ইমরান বিরোধীদের বিরুদ্ধে ক্ষুব্ধ?

কেন ইমরান বিরোধীদের বিরুদ্ধে ক্ষুব্ধ?

উল্লেখ্য, ইমরান খানের বিরোধিতায় নেমে পাকিস্তানের সারা দেশের ১১ জন নেতা যৌথভাবে একটি মহামিছিল আয়োজন করতে চলেছেন। আর সেই মিছিলকে রুখতেই ইমরান বল প্রয়োগ করে সারা দেশের একাধিক বিরোধী নেতাদের গ্রেফতার করছে বলে খবর।

' মোদীর এজেন্ট' আখ্যা

' মোদীর এজেন্ট' আখ্যা

পাকিস্তানের বুকে যে কেউই ইমরান বিরোধিতার সুর তুললেই তাঁকে মোদীর এজেন্ট বলে ব্যাখ্যা করা হচ্ছে. এমনই দাবি ফারুক হায়দারের। উল্লেখ্য, পাকিস্তানে ফারুক হায়দার সহ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতির মামলা রয়েছে ইমরান বিরোধী নেতা আসিফ জরদারির বিরুদ্ধেও।

 কেন ক্ষোভ পিওকের

কেন ক্ষোভ পিওকের

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান শপথ নিয়েই জানান, তিনি কাশ্মীর ও কাশ্মীরিদের জন্য আরও কিছু করতে চান। আর সেই জায়গা থেকে সরে তাঁর সরকার খোদ পিওকের নেতা হায়দারকে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করায় ক্ষোভ বাড়ছে পিওকেতে। হায়দার জানান, এর আগে পর্যন্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইমরানের প্রতি মানুষের শ্রদ্ধা ছিল। তবে নতুন ঘটনাহলীর পরে কী হতে পারে, তা জানা নেই তাঁর!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+