হাফিজ সঈদের সম্পত্তি নিয়ে গোপনে এই চরম পদক্ষেপ পাকিস্তানের, কেন এমন জানেন

পাকিস্তান আশ্রিত জঙ্গি তথা ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের যাবতীয় সম্পত্তি ও তথাকথিত 'সমাজসেবামূলক' প্রতিষ্ঠানগুলিকে এবার বাজেয়াপ্ত করে নিতে চলেছে পাকিস্তান সরকার।

পাকিস্তান আশ্রিত জঙ্গি তথা ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের যাবতীয় সম্পত্তি ও তথাকথিত 'সমাজসেবামূলক' প্রতিষ্ঠানগুলিকে এবার বাজেয়াপ্ত করে নিতে চলেছে পাকিস্তান সরকার। সংবাদ সংস্তা রয়টার্স-এর কাছে এমনই কিছু নথি এসে পৌঁছেছে বলে খবর। এবিষয়ে গোপনে এক নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের তরফে, বলে দাবি ওই সংবাদ সংস্থার।

হাফিজ সঈদের সম্পত্তি নিয়ে গোপনে এই চরম পদক্ষেপ পাকিস্তানের, কেন এমন জানেন

গত ১৯ ডিসেম্বর এক বিশেষ নির্দেশে ,পাকিস্তান সরকার দেশের বিভিন্ন প্রভিন্সের প্রশাসনের কাছে, হাফিজ সইদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে নির্দেশ দেয়। এবিষয়ে পাকিস্তানের ৫ টি প্রভিন্সের প্রশাসনকে নিজেদের অ্যাকশন প্ল্যানের কথা জানাতেও বলেছে ইসলামাবাদ। অ্যাকশন প্ল্যান জানানোর শেষ তারিখ ২৮ ডিসেম্বর, এমনই এক নথির কথা গোপনসূত্র মারফৎ জানতে পেরেছে রয়টার্স। জানা গিয়েছে, এফএটিএফ নামের এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে প্রবল চাপের মুখে পড়েই এমন পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান।

এফএটিএফ নামের ওই প্রতিষ্ঠান অর্থনৈতিক দুর্নীতি তথা জঙ্গি কার্যকলাপের ব্যবহৃত টাকার হিসাব রাখে। এই প্রতিষ্ঠানের তরফে, পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যে যদি জঙ্গি সংগঠনের টাকার ওপর নিয়ন্ত্রণ না রাখাতে পারে পাকিস্তান, তাহলে চরম বিপদের মুখে পড়তে হতে পারে তাদের। এরপরই নড়েচড়ে বসে পাক প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+