পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাড তৈরি পাকিস্তানের! ৬০ জন জঙ্গি, সেনা নিয়ে ইসলামাবাদের নয়া ছক
জম্মু ও কাশ্মীরে উত্তেজনা ছড়াতে ক্রমাগত অনুপ্রবেশের ছকে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। ইমরানের দেশ এই মুহূর্তে , রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য।
জম্মু ও কাশ্মীরে উত্তেজনা ছড়াতে ক্রমাগত অনুপ্রবেশের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইমরান খানের দেশ এই মুহূর্তে, রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য। আর তার সাম্প্রতিকতম খবর উঠে এসেছে ভারতের হাতে।

৬০ জন জঙ্গি নিয়ে হাজির পাকিস্তান
গোয়েন্দাদের সাম্প্রতিকতম রিপোর্ট জানিয়েছে, ৬০ জন জঙ্গিকে তৈরি করে রেখেছে পাকিস্তান। আর পাক অধিকৃত কাশ্মীরে তারা এই জঙ্গিদের তৈরি করে রেখে প্রস্তুতি নিয়ে চলেছে ভারতে পাঠিয়ে দেওয়ার। শুধু জঙ্গি নয় , পাকিস্তানের লঞ্জ প্যাডে মজুত রয়েছে পাকিস্তানি সেনা কমান্ডোরাও।

মোট ক'টি লঞ্জপ্যাড তৈরি পাকিস্তানের!
গোয়েন্দাসূত্রের রিপোর্টে জানা গিয়েছে, মোট ৬ টি লঞ্জপ্যাড নিয়ে তৈরি রয়েছে পাকিস্তান। পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে এই জঙ্গি ও সেনা কমান্ডোদের অবৈধপথে ভারতে প্রবেশ করানোর ছক করছে পাকিস্তান। এর আগে গত ১২-১৩ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীর থেকে ব্যাট-এর এসএসজি কমান্ডোরা ভারতীয় সেনা ছাউনির দিকে তাক করে হামলা চালায়। আর তা অনুপ্রবেশের জন্যই ছিল বলে জানিয়েছে ভারতীয় সেনা সূত্র।

রেডিও সিগন্যাল দিয়ে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ
এর আগে, জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন রেডিও সিগন্যালিং এর ব্যবহার শুরু করেছিল ইসলামাবাদ। ভারতীয় গোয়েন্দারা জানতে পারে, 'কোয়ামি তরানাহ' জাতীয় সঙ্গীতের শব্দ ব্যবহার করে জঙ্গিদের উদ্দেশে সেই রেডিও সিগন্যালিং এর মধ্য দিয়ে বার্তা পাঠাত পাকিস্তানি সেনা। আর সেই বার্তার তথ্য ভারতীয় সেনার হাতে এসে পড়ে। তাতেই জানা যায়, ওই পাক সেনা জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে ভারতে ।












Click it and Unblock the Notifications