Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বালুচিস্তান জোর করে শিশুদেরও গুম করে খুন করছে পাক সেনা ! রাষ্ট্রসংঘে সরব বালুচ আন্দোলনের প্রতিবাদী

বালোচিস্তানকে জোর করে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এমন ভাষাতেই পাকিস্তানকে কার্যত আক্রমণ করলেন বালুচিস্তানের আন্দোলনের অন্যতম মুখ মুনির মেগাল। ঘটনার কথা তিনি সোজা রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছেন। সোচ্চার হয়েছেন পাকিস্তানের সেনার বিরুদ্ধে।

রাষ্ট্রসংঘে বালুচিস্তানের বার্তা

রাষ্ট্রসংঘে বালুচিস্তানের বার্তা

বালুচিস্তানের মানুষ এবার পাকিস্তানের অত্যাচার বন্ধ করার দিকে এগিয়ে যাচ্ছে। এই বক্তব্য, মুনির মেগাল খোলাখুলিভাবেই রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউনন্সিল জানিয়েছেন। তিনি বলেন, 'বালোচিস্তান সহ্য করে চেলেছে, বালুচিস্তানের মানুষ অত্যাচার বন্ধের দিকে তাকিয়ে রয়েছে।' তিনি দাবি করেন , পাকিস্তান দমন পীড়ন করে বালুচিস্তানকে নিজের বলে দাবি করে যাচ্ছে।

দিনে রাতে মানুষ গুম হচ্ছেন!

দিনে রাতে মানুষ গুম হচ্ছেন!

বালুচিস্তান জুড়ে ক্রমাগত মানুষকে গুম করা হচ্ছে বলে অভিযোগে শান দেন মুনির। এপর্যন্ত ৫৭ জনকে জোর করে গুম করা হয়েছে বলে দাবি করেন তিনি। যার মধ্যে বাদ যায়নি শিশুরা। এবিষয়ে আজ পর্যন্ত বালুচিস্তানের কতজন মানুষ নিরুদ্দেশ হয়েছেন তার লম্বা খতিয়ান বিশ্বমঞ্চে পেশ করেন মুনির। বালুচিস্তানের মানুষের মানবাধিকার রক্ষার জন্য রাষ্ট্রসংঘকে উদ্যোগ নেওয়ার আর্জি জানান তিনি।

 ৪ বছরের শিশুর দেহ বুলেটে ঝাঁঝরা!

৪ বছরের শিশুর দেহ বুলেটে ঝাঁঝরা!

বালুচিস্তানে পাকিস্তানের অত্যাচার নিয়ে কথা বলতে গিয়ে , তিনি জানান, কয়েকদিন আগেই এক ৪ বছরের শিশুর দেহ গুলিতে ঝাঁঝরা অবস্থায় মিলেছে বালুচিস্তানে। তাকে তুলি নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মুনির। মুনির জানান, পাকিস্তান মানবাধিকারের নামে প্রহসন শুরু হয়েছে। কোনও সরকার এবিষয়ে ব্যবস্থা না নেওয়ায় শেষে রাষ্ট্রসংঘের দরবারে তাঁরা আর্জি জানাচ্ছেন বলে দাবি করেন মুনির।

 পাকিস্তানে বড়সড় ধাক্কা

পাকিস্তানে বড়সড় ধাক্কা

এর আগে, চলতি মাসের শুরুতেই ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্ট পাকিস্তানে জোর করে মানুষ গুম করার বিষয়টি নিয়ে পর্যালোচনা করে। সেই প্রসঙ্গে প্রবল ভর্ৎসনাও করা হয় ইসলামাবাদকে। বলা হয়, গত কয়েক বছর রে এই একই অত্যাচার পাকিস্তান চলছে, তবুও পাকিস্তান ঘটনাক মূল অপরাধীদের ধরতে পারছে না, এটা নিন্দনীয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+