কাশ্মীর ইস্যুতে নিজের দেশেই 'বিশ্বাসঘাতক' তকমা পেলেন ইমরান

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক ঝড় সামলাতে হচ্ছে ইমরান খানকে। সবচেয়ে বড় ঝড়টা এসেছে ভারতের দিক থেকেই।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক ঝড় সামলাতে হচ্ছে ইমরান খানকে। সবচেয়ে বড় ঝড়টা এসেছে ভারতের দিক থেকেই। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করার সিদ্ধান্তে একেবারেই দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তানের ইমরান সরকার। আন্তর্জাতিক মহলেও ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন সমর্থন জোটাতে পারেননি তিনি। দেশের মধ্যেই বিরোধীদের কাছে কোনঠাসা হতে শুরু করেছেন তিনি।

কাশ্মীর ইস্যুতে নিজের দেশেই বিশ্বাসঘাতক তকমা পেলেন ইমরান

এই সুযোগ হাতছাড়া করতে চাননি পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলিও। কাশ্মীর নিয়ে কোনও কড়া পদক্ষেপ করতে না পারার কারণে ইমরান খানকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন তাঁরা।

পাকিস্তানের প্রথম সারির সংবাদ পত্র ডনে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল গুলি কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর পাক সরকার কী করেছে তার হিসেব তলব করেছে। তাঁরা সরাসরি অভিযোগ করেছেন কাশ্মীরের বাসিন্দদের উন্নয়ন, নিরাপত্তা এবং শান্তি দিতে ব্যর্থ হয়েছেন ইমরান খান ও তার সরকার। আন্তর্জাতিক ক্ষেত্রেও কোনও সমর্থন জোটাতে পারেননি তিনি। এবং গত মাসে আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা। ইমরান খান চক্রান্ত করে ভারতের হাতে কাশ্মীরকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

যদিও ইমরান সরকাের বিরুদ্ধে এই বিরোধিতার বৈঠকে অংশ নেয়নি পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ। তবে অন্য বিরোধী দলগুলি একজোট হয়ে ইমরান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+