তেলের আগুনে পুড়ছে পাকিস্তান, শ্রীলঙ্কার পথেই এগোচ্ছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র
পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম ভয়বহ আকার নিয়েছে
কঠিন সংকট দেশে। ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানকে শ্রীলঙ্কা হতে আর বেশি দেরি লাগবে না বলেই মনে হচ্ছে। পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম ভয়াবহ আকার নিয়েছে। পাকিস্তান সরকার নতুন করে কর চাপানোয় প্রায় লিটার প্রতি ৩০০ টাকায় পৌঁছে গিয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও।

আর্থিক দিক দিয়ে ধুঁকছে পাকিস্তান। প্রায় দেউলিয়ে হয়ে গিয়েছে সরকার। অন্যদেশের কাছে সাহায্যের জন্য ভিক্ষে চাইতে হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তানি মুদ্রায় তার দাম ২৭২ টাকা হয়ে গিয়েছে। ডিজেলের দাম আরও আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। ডিজেলের দাম পাকিস্তানি টাকায় ২৮০ হয়েগিয়েছে।
পাকিস্তানে একদিকে যখন চরম আর্থিক সংটক। দুধের দাম পর্যন্ত ভয়ঙ্কর আকার নিয়েছে। ২৭০ টাকা লিটার প্রতি বিক্রি হচ্ছে দুধ। আটা তো এতটাই সংকট তৈরি হয়েছে যে রাস্তা ঘাটে আটার জন্য মারামারি হচ্ছে। তার মধ্যে আবার পাকিস্তান সরকার নতুন ১৮ শতাংশ জিএসটি আরোপ করেছে পেট্রোল-ডিজেলের উপরে। মোটা টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যেই এই কর আরোপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
কিন্তু তাতে হিতে বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে সময় লাগবে না। কারণ পেট্রোল-ডিজেলের দাম বাড়লে বাড়বে মুদ্রাস্ফীতি। তারপরে সেটা ভয়াবহ আকার নেবে। এক ধাক্কায় ২২টার বেশি দাম বেড়েছে পেট্রোলের। ডিজেলের দাম বেড়েছে ১৭ টাকা। বৃহস্পতিবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। কাজেই এর পরে যে পেট্রোল ডিজেলের দাম আরও ভয়াবহ আকার নেবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications