ত্রাণ সামগ্রীর বিমানকেও পথ ছাড়ল না পাকিস্তান, ঘুরপথে তুরস্কে পৌঁছল ভারতীয় উড়ান

আকাশপথ ব্যবহারে না, পাকিস্তানের আপত্তির জেরে ত্রাণ নিয়ে ঘুরপথে তুরস্কে যেতে হল ভারতের বিমানকে

কয়েকদিন আগে পর্যন্ত ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার পরেই আবার অমানবিক আচরণ। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ত্রাণ নিয়ে রওনা হয়েছিল ভারতীয় বায়ুসেনার উড়ান। কিন্তু ত্রাণের বিমানকেও পথ ছাড়ল না পাকিস্তান। এয়ার স্পেস ব্যবহারের অনুমতি না দেওয়ায় শেষে ঘুরপতে যেতে হল বায়ুসেনার বিমানকে। তাতে অনেরকটা হলেও দেরী হল দুর্গতদের কাছে পৌঁছতে।

দুর্দিনেও নির্মম পাকিস্তান

দুর্দিনেও নির্মম পাকিস্তান

প্রবল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তুরস্ক জেনেও নির্মম আচরণ করল পাকিস্তান। ত্রাণ সামগ্রি নিয়ে তুরস্কের পথে রওনা হয়েছিল ভারতীয় বায়ুসেনার বিমান। তাতে খাবার থেকে শুরু করে পোশাক, ওষুধ, চিকিৎসক থেকে শুরু করে নার্সিং টিম এমনকী এনডিআরএফের টিমও ছিল। পাকিস্তানের আকাশপথ ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি পাকিস্তান। আকাশপথের দরজা ভারতের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তেই অনড় থেকেছে তাড়া।

পাকিস্তানের আকাশ পথ বন্ধ

পাকিস্তানের আকাশ পথ বন্ধ

প্রতিবেশী হলেও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে মধুর নয় সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পুলওয়ামা হামলার পর পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। তারপর থেকে ভারতের জন্য আকাশপথের দরজা বন্ধ করে দেয় পাকিস্তান। ভিভিআইপি এন্ট্রিও বন্ধ করে দেওয়া হয়েছিল। মধ্য প্রাচ্যের যেকোনও েদশে যেতে হলে প্রদানমন্ত্রী মোদীকেও ঘুরপথে যেতে হয়। তুরস্কের এই মহাবিপদের দিনেও নিজেদের অবস্থান থেকে নড়ল না পাকিস্তান।

তুরস্কে সাহায্য পাঠাল ভারত

তুরস্কে সাহায্য পাঠাল ভারত

গতকাল থেকে পর পর ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। সেই মত বায়ুসেনার বিমানে ত্রাণ পাঠানো হয় মঙ্গলবার। তাতে ছিল ওষুধ থেকে শুরু করে খাবার। আগ্রা সেনা হাসপাতালের ৩৯ জন চিকিৎসক-নার্স। এবং এনডিআরএফের বেশ কয়েকটি দল। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের গিয়ে এই দুর্দিনে সাহায্য করবে তারা।

দেরি হল পৌঁছতে

দেরি হল পৌঁছতে

পাকিস্তানের অনড় মনোভাবের কারণে ভারতের ত্রাণ সামগ্রির বিমান দেরিতে পৌঁছল তুরস্কে। ইতিমধ্যেই তুরস্কের আদনা বিমানবন্দরে পৌঁছে গিয়েছে ভারতের বিমান। পাকিস্তানের আকাশ ব্যবহার করলে যত দ্রুত পৌঁছানো যায় ততটা দ্রুত তুরস্কে পৌঁছতে পারেনি ভারতীয় উড়ান। অনেকটাই দেরী হয়েছে। তুরস্কে এখন প্রতিটা মুহূর্ত প্রহরের সমান। এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দেশ। সকালেও ভূমিকম্প হয়েছে সেখানে। তুরস্ক-সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা ৫০০০ ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যা তারও বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+