পাকিস্তানে 'ব্রেকফাস্টে বিস্ফোরণ' থেকে আগুন! অগ্নিকাণ্ডের নয়া তত্ত্ব দিয় আজব দাবি পাক রেলমন্ত্রীর

ফের একবার খবরে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। একাধিক ইস্যুতে তাঁর ভারত-বিরোধিতার উদ্যোগ বার বার শিরোনাম কেড়েছে। কয়েক দিন আগেই তিনি মাইক্রোফোন হাতে নিয়ে মোদীর নাম উচ্চারণ করতেই খুব জোরে 'শক' খেয়ে গিয়েছিলেন রশিদ আহমেদ। এরপর একাধিক ঘটনায় বারবার শিরোনাম কেড়েছেন এই পাকিস্তানি রেলমন্ত্রী।

পাকিস্তানে ব্রেকফাস্টে বিস্ফোরণ থেকে আগুন! নয়া তত্ত্ব দিয়ে অগ্নিকাণ্ডের আজব দাবি পাক রেলমন্ত্রীর

এবার পাকিস্তানি রেলমন্ত্রীকে ঘিরে খবর উঠে আসে পাকিস্তানে ঘটে যাওয়া এক বিস্ফোরণকে ঘিরে। সেই বিস্ফোরণ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন পাক রেলমন্ত্রী রাশিদকে। যার উত্তরে রাশিদ বলেন, 'প্রথমে ব্রেকফাস্টে বিস্ফোরণ ঘটে। এরপর এরপর ব্রেকফাস্ট ফেটে যায়। এরপর সেই আগুনে সিলিন্ডার ফেটে যায়।' এই বক্তব্যের ভিডিও রীতিমতো ভাইরাল হতে শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে, কিভাবে 'ব্রেকফাস্টে বিস্ফোরণ' হতে পারে? ব্রেকফাস্টে বিস্ফোরণ থেকে ব্রেকফাস্ট কিভাবে ফেটে যেতে পারে? এমন সমস্ত প্রশ্ন তুলে শেখ রশিদকে নিয়ে একের পর এক মিম শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+