বিলাওল ভুট্টোর পর ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রী সাজিয়া মারির
বিলাওল ভুট্টোর পর ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রী সাজিয়া মারির
ফের ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি। পাক বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টোর পর পাক মন্ত্রি সাজিয়া মারি ভারতের উপরে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জে রীতিমত দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পাক বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টোকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

চিনের আগ্রাসনের মাঝেই আবার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে ভারতের। হঠাৎ করে পাকিস্তানের এই হুঙ্কারে চিনের হাত দেখছে ভারত। কারণ ইকনোমিক করিডর ৈতরি নিয়ে চিনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হয়েছিল। তার জেরেই পাকিস্তানের এই আস্ফালন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে নতুন করে ভারতের সঙ্গে পাকিস্তানেপ উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
পাক বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টো সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন। তার পাল্টা জবাব দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করে বিলাওল ভুট্টো বলেছিলেন বিন লাদেন তো জঙ্গি ছিল মারা গিয়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদীর জন্য বিদ্বেষ ক্রমশ বাড়ছে। তারপরেই ভারতের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হয়েছিল পাক বিদেশমন্ত্রীকে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যাঁরা সন্ত্রাসবাদকে মদত দেয় তাঁদের এই নিয়ে কথা বলা শোভা পায় না বলে পাল্টা নিশানা করেছিলেন এস জয়শঙ্কর।
বিলাওয়ল ভুট্টোর পর এবার ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের আরেক মন্ত্রী সাজিয়া মারি অভিযোগ করেছেন, পাকিস্তানকে দুর্বল ভাবলে ভুল করবে ভারত। পাকিস্তান সবরকম জবাব দিতে প্রস্তুত। প্রয়োজনে পরমাণু যুদ্ধও করতে পারে পাকিস্তান। যথেষ্ট পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তানের কাছে। ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে বিন্দুমাত্র সময় লাগবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাক মন্ত্রী সাজিয়া মারি।
গত কয়েকদিন ধরে ফের ভারতের সীমান্তে আস্ফালন শুরু করেছে বেজি। অরুণাচল প্রদেশের তাওায়াং সীমান্তে চলছে আস্ফালন। ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চিনা ফৌজ। এই নিয়ে তীব্র অশান্তি তৈরি হয়েছে সীমান্তে। যদিও ভারতীয় ফৌজ আক্রমণ শানিয়েছে বেজিংয়ের উপরে। এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। সেনা তৎপরতা বাড়ানো হয়েছে তাওয়াং সীমান্তে। বায়ুসেনার টহলদারী চলছে সেখানে। প্রবল ঠান্ডার মধ্যে যাতে ভারতীয় ফৌজ লড়াই চালু রাখতে পারে তারজন্য পর্যাপ্ত পোশাক, পানী এবং খাবার পাঠানো হচ্ছে তাওয়াং সীমান্তে।












Click it and Unblock the Notifications