' মুখ ঢাকা হল আর করোনা ভাইরাস নিচ দিয়ে ঢুকে গেল' শরীরে! পাকিস্তানের মন্ত্রীর আজব ব্যাখ্যা

' মুখ ঢাকা হল আর করোনা ভাইরাস নিচ দিয়ে ঢুকে গেল' শরীরে! পাকিস্তানের মন্ত্রীর আজব ব্যাখ্যা

গোটা বিশ্ব করোনা রুখতে ব্যাপক তৎপরতা শুরু করেছে। একাধিক দেশে করোনা রুখতে ভ্যাকসিনের বড়সড় গবেষণা চলছে। এমন অবস্থায় পাকিস্তানের চিকিৎসক ফিরদৌস আশিক আওয়ানের বার্তা অবাক করছে সকলকে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ পরামর্শদাতা ফিরদৌসের বক্তব্য নিয়ে তুমুল ট্রোল নেট পাড়ায়।

 শরীর ঢেকে রাখার বার্তা!

শরীর ঢেকে রাখার বার্তা!

পাকিস্তানের এই চিকিৎসক তথা মন্ত্রী পদস্থ ফিরদৌস এক প্রেস কন্ফারেন্সে বলেন, 'আপনার শরীর হোক বা, পা হোক, সেটা যেন প্রোটেক্ট করা যায়। এটা ঠিক নয় যে মুখ ঢাকলাম আর ভাইরাস নিচ দিয়ে চলে এল'।

আপও ব্যাখ্যা পাকিস্তানের মন্ত্রীর

পাকিস্তানের মন্ত্রী ফিরদৌস বলছেন, সমস্ত দিক মাথায় রেখে একসঙ্গে সব ভাবনা মাথায় রেখে চলতে হবে। তিনি বলেন, 'এর জন্য মেডিক্যাল সায়েন্স আর আমাদের একসঙ্গো মিলে কাজ করতে হবে।'

 চরম খিল্লি ইন্টারনেট জুড়ে

চরম খিল্লি ইন্টারনেট জুড়ে

ফিরদৌসের এমন বার্তায় ব্যাপক খিল্লি শুরু হয়ে যায় নেট পাড়ায়। চরম হাসাহাসি শুরু হয় এই ভিডিও নিয়ে। অনেকেই মিম বানাতে শুরু করেন এমন ভিডিও ঘিরে।

পাকিস্তান ও করোনা ভাইরাস

পাকিস্তান ও করোনা ভাইরাস

পাকিস্তানে করোনা ভাইরাসেরএকের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রায় ৮০০ এর কাছাকাছি পাকিস্তানে করোনা ভাইরাসের ঘটনা। নতুন করে ৬০০ এর ও বেশি জনের দেহে দেখা গিয়েছে এই ভাইরাসের প্রভাব। এমন অবস্থায় মন্ত্রীর এই বার্তা নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে।

ছবি সৌ: টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+