পাকিস্তানে মিসাইল অ্যাটাক, কে রয়েছে এই হামলার নেপথ্য?
পাকিস্তানের মাটিতে জঙ্গি ডেরায় মিসাইল হামলা ইরানের। ঘটনায় রীতিমতো চমকে গিয়েছে গোটা দেশ। প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তের মধ্যে কীভাবে এভাবে হামলা চালাতে পারে ইরান। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
পাকিস্তানের মাটিতে একাধিক জঙ্গি ডেরা যে রয়েছে সেটা বিশ্বের সিংহভাগ দেশই জানে। সেকারণে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ উঠেছে একাধিকবার। ভারত সহ আফগানিস্তান, আমেরিকা, ইরাক, ইরান একাধিক দেেশ জঙ্গি কার্যকলাপ এই পাকিস্তানের মািটকে ব্যবহার করেই করা হয়ে থাকে।

বিশ্বের তাবর জঙ্গিসংগঠনের শিকড় রয়েছে এই পাকিস্তানের মাটিতেই। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-অল-আদিলের বেস ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেই হামলায় পাকিস্তানের ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। এভাবে হঠাৎ করে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান।
ইরানের এই ক্ষেপণাস্ত্র হানার কড়া সমালোচনা করেছে পাকিস্তান। সেই সঙ্গে এই হামলাকে বেআইনি বলেও দাবি করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পরেই পাকিস্তান তেহেরানের দূতকে তলব করেছে। এবং বিনা কারণে কোনও রকম উস্কানি ছাড়াই পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরান। এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এবং এটা একেবারেই সহজ ভাবে যে পাকিস্তান দেখছে না সেটা স্পষ্ট করে দিয়েছে।যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁরা পাকিস্তানের কোনও ক্ষতি করতে চায়নি। তাঁদের টার্গেট ছিল জঙ্গি ঘাঁটি। সেই জঙ্গি ঘাঁটি টার্গেট করেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে হঠাৎ করে এই যুদ্ধের প্রবণতা জেগে ওঠায় রীতিমতো অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।
ইজরায়েলের উপর হামাস জঙ্গিদের হামলার পর যে যুদ্ধ শুরু হয়েছে তা এখনও থামেনি। গাজায় হত্যালীলা চলছে নির্মমভাবে। কিছুতেই ইজরােয়লকে প্রতিহত করা যায়নি যুদ্ধ থেকে। হামাস জঙ্গিদের নির্মুল করার পণ করেছে তারা। তার জেরে গাজায় লাগাতার হামলা চলছে। তারপরে আবার ইরানের হঠাৎ করে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালানোর ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।












Click it and Unblock the Notifications