পাকিস্তানকে ৪ মাসের ডেডলাইন! বিপদের কালো মেঘ ইসলামাবাদের মাথায়
বিপদের কালো মেঘ ইসলামাবাদের মাথায়
৪ মাসের ডেডলাইন এখন পাকিস্তানের সামনে। সদ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের তরফে ইমরান খানের দেশকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে রাখা হয়েছে ধূসর তালিকায়। আর এবাার তার জেরেই পাকিস্তানের সামনে সমূলহ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য রয়েছে ৪ মাস!

ধূসর তালিকা থেকে বের হতে ৪ মাস!
ধূসর তালিকা থেকে বেরিয়ে আসতে পাকিস্তানের সামনে এখন ৪ মাস। আর এই ৪ মাসের মধ্যে FATF-এর দেওয়া যাবতীয় নিয়ম মেনে পাকিস্তানকে কঠোর পদক্ষেপ নিতে হবে সন্ত্রাস দমনে। এমনই ইঙ্গিত দিয়েছে FATF।

পাকিস্তানের 'ধূসর' সফর!
ধূসর তালিকায় থাকার পালা পাকিস্তানের জন্য শুরু হয়েছে গত অক্টোবর মাস থেকে। সেই সময় FATF র তরফে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগ আনা হয়। নতুন করে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরনের নেতৃত্বাধীন দেশকে। যার থেকে পার পেতে মার্কিন মুলুকে দরবার করেন ইমরান খান। এমনকি ইরানের বিরুদ্ধে বক্তব্য রেখে মার্কিন তোষণ করতেও ছাড়েননি তিনি। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

পাকিস্তানের কাছে অশনি সংকেত!
এপ্রিল মাসের মধ্যে যদি ধূসর তালিকা থেকে পাকিস্তানকে বের করতে না পারা যায় , তাহলে আরো বিপদ অপেক্ষা করে রয়েছে ইসলামাবাদের জন্য। দেশকে সন্ত্রাসমুক্ত যদি না করতে পারেন ইমরান, তাহলে কালো তালিকায় চলে যেতে পারে ইসলামাবাদ। যা আর্থিক দিক থেকে বিপদ ডেকে আনতে পারে পাকিস্তানের জন্য।

২৭ পয়েন্ট অ্যাকশন প্ল্যানে অসফল হলে..
পাকিস্তানকে ২০২০ সালের জুন পর্যন্ত পাকিস্তানকে সময় দিতে পারে FATF বলে জানা যাচ্ছে। আর এই সময়ের মধ্যে পাকিস্তানকে FATF এর তরফে দেওয়া ২৭টি পয়েন্টকে কড়াভাবে মানতে বলা হয়েছে। তা না হলে, ধূসর থেকে কালো তালিকার পথে যেতে পারে পাকিস্তান।

FATF-এর কথা মতো চেষ্টায় পাকিস্তান
পাকিস্তান যাতে FATF এর দেওয়া নির্দিষ্ট নিয়ম মেনে চসলতে পারে, সেজন্য সেদেশে একাধিক সংশোধনী আনার কথা বলা হচ্ছে। আর সেই মতো বহু পদক্ষেপ পাকিস্তানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নেওয়া হবে বলে দাবি করছে পাকিস্তান। সন্ত্রাস ইস্যুতে ঘরে বাইরে এমন চাপের মুখে পাকিস্তান কোনপথে এগিয়ে যাবে, তা নিয়ে দিল্লির তরফে রয়েছে কড়া নজর।












Click it and Unblock the Notifications