হামলা হবে আঁচ পেয়েও বাঁচতে পারল না পাকিস্তান, রাতের অন্ধকারে ঘাঁটি চিনে আক্রমণ ভারতের
আলো নিভিয়েও কাজে এল না। ভারতীয় বায়ুসেনার হামলায় একেবারে তছনছ হয়ে গেল জঙ্গি ঘাঁটিগুলি।
ভারতের জঙ্গি হামলা চালানোর পর পাকিস্তান বুঝেছিল ভারত সরকার যেকোনও সময় হামলা চালাতে পারে। উরির হামলার পর ভারত যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল তাতে মনে ভয় ধরে গিয়েছিল পাকিস্তানের। সেই হামলা যে ফের হবে তা ইমরান খানের সরকার থেকে শুরু করে পাক সেনা ও জঙ্গিরা বুঝতে পেরেছিল। আর তাই শুরু হয়ে গিয়েছিল তৎপরতা।

ভারতীয় সেনাকে কীভাবে আটকানো যায় তা নিয়ে পাকিস্তান সরকার আইএসআই, সেনার সঙ্গে পরামর্শ করে। সেইমতো পাক অধীকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছিল। জইশ জঙ্গিরা পুলওয়ামায় হামলার পর টার্গেটে ছিল। ফলে তাদের বাড়তি সতর্ক করে নিরাপত্তা বাড়ানো হয়েছিল।
Indian Air Force Embraer EMB-145AEW Airborne early warning and control aircraft. pic.twitter.com/NOfi0cU7Zy
— redandblackattack (@redanblacattack) February 26, 2019
সূত্রের খবর, পাকিস্তানের তরফে জইশ জঙ্গিদের ঘাঁটিকে সন্ধ্যার পরে আলো জ্বালিয়ে রাখতে নিষেধ করা হয়েছিল। আলো জ্বলতে দেখলে তা চিহ্নিত করে হামলা সহজ হয়। সেজন্যই তা নির্দেশ ছিল। যার ফলে গত কয়েকদিন ধরে সন্ধঅযার পর জঙ্গি ক্যাম্পগুলি নিষ্প্রদীপ করা হয়েছিল। তবে আলো নিভিয়েও কাজে এল না। ভারতীয় বায়ুসেনার হামলায় একেবারে তছনছ হয়ে গেল জঙ্গি ঘাঁটিগুলি।












Click it and Unblock the Notifications