নিজের বিয়ে কভার করলেন সাংবাদিক নিজেই, পাকিস্তানে মজার ভিডিও ঘিরে হইচই

নিজের বিয়ে নিজেই কভার করে চমক দিলেন পাকিস্তানি খবরের চ্যানেল সিটি ৪১-এর সাংবাদিক।

বজরঙ্গী ভাইজান যাঁরা দেখেছেন তাঁদের নিশ্চয়ই চাঁদ নবাব রূপী নওয়াজউদ্দিন সিদ্দিকিকে মনে আছে। সেই চাঁদ নবাব এক পাকিস্তানি সাংবাদিক যিনি খবরের শিরোনামে আসেন। আবার তাঁকেই মনে করালেন পাকিস্তানের আর এক সাংবাদিক।

নিজের বিয়ে কভার করলেন সাংবাদিক নিজেই, মজার ভিডিও ঘিরে হইচই

নিজের বিয়ে নিজেই কভার করে চমক দিলেন পাকিস্তানি খবরের চ্যানেল সিটি ৪১-এর সাংবাদিক হানান বুখারি। সংবাদ চ্যানেলটি ফৈজলাবাদের। সেখানেই নিজের বিয়ে কভার করেন তিনি। তাঁকে নতুন চাঁদ নবাব নামে ডাকা শুরু হয়েছে।

পাকিস্তানে মজার ভিডিও ঘিরে হইচই

পাত্রের বেশে সাংবাদিক ভিডিওতে বলেন, আজ আমি আমার নিজের বিয়েতে উপস্থিত হয়েছি। এখানে আমার বিয়ের উতসব হচ্ছে। এটা আমার কাছে দারুণ আনন্দের দিন। আমার স্ত্রী ও পরিবারের কাছেও আনন্দের দিন।

শুধু তাই নয়, নিজের বিয়েতে ওই সাংবাদিক স্ত্রী ও শাশুড়ির ইন্টারভিউও নিয়েছেন। যে ভিডিও ইউটিউবে আসতেই সাড়া পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+