চিনের উপনিবেশে পরিণত হয়েছে পাকিস্তান! বিস্ফোরক মন্তব্য পেন্টাগন আধিকারিকের
জঙ্গিদের বাঁচানো হোক বা পঙ্গপাল থেকে দেশের ফসলকে বাঁচানো। প্রায় সব কিছুর জন্যই চিনের দিকে তাকিয়ে থাকে পাকিস্তান। এদিকে এককালের সঙ্গী আমেরিকাকে ক্রমেই বিভিন্ন ক্ষেত্রে আর পাশে পাচ্ছে না ইমরানের দেশ। অবশ্য আমেরিকার সঙ্গে এই দূরত্ব তৈরি হওয়ার মূলে অনেকটাই পাকিস্তানের চিন প্রীতি রয়েছে।

ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব
ক্রমেই পাকিস্তানের এই চিন প্রীতির জন্যই আমেরিকা এখন ভারতের সঙ্গে জোট বাধছে। এককালে পাকিস্তানের বন্ধু হওয়ার দরুণ ভারতের বিপরীত মেরুতে থাকত আমেরিকা। তবে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে পাকিস্তান ও চিনের সঙ্গে দূরত্ব বজায় রাখতে আমেরিকার ভারতকেই প্রয়োজন।

পাকিস্তান চিনের উপনিবেশে পরিণত হয়েছে
এদিকে আমেরিকার মত, পাকিস্তান আসলে চিনের বন্ধু রাষ্ট্র নয়, বরং পাকিস্তান চিনের উপনিবেশে পরিণত হয়েছে। চিনের কাছে পাকিস্তান এক বিশাল বড় মার্কেট। এছাড়া বালোচিস্তানের গোয়াদার পোর্টের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যেতে পারবে চিন।

চিনের চাল বুঝতে পারবে পাকিস্তান
চিন ও পাকিস্তানের এই সম্পর্কের কথা স্পষ্ট ভাবে তুলে ধরেন পেন্টাগনের এক প্রাক্তন আধিকারিক। ডঃ মাইকেল রুবিন নামক সেই আধিকারিকের মতে, 'পাকিস্তান এখনও বোঝেনি, তবে খুব শীঘ্রই তারা বুঝতে পারবে যে চিনের সঙ্গে হাত মিলিয়ে তারা কত বড় ভুল রেছে। চিন নিজেদের দেশ ১০ লক্ষ মুসলিমদের কনসেন্ট্রশন ক্যাম্পে রাখছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। পাকিস্তানের প্রতি চিনের কোনও সহানুভূতি নেই।'

চিন থেকেই করোনা ছড়িয়েছে পাকিস্তানে
এদিকে চিন-পাকিস্তান ইকনমিক করিডোরের মাধ্যমে পাকিস্তানে করোনা ছড়িয়ে থাকতে পারে বলে অনেকের মত। গিলগিট বাল্টিস্তান থেকে পাক অধিকৃত কাশ্মীর, বালোচিস্তান, সিন্ধ, যেখান দিয়ে এই করিডোর গিয়েছে, সেই জায়গাগুলিতেই সংক্রমণ বেশি। তবে এসব জায়গাতে চিন কোনও ভাবেই পাকিস্তানকে সাহায্য করছে না। চিনের মনোভাব ঔপনিবেশিক প্রভুর মতো।

আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের সুর চড়ানো
রাজনৈতিক ভাবেও পাকিস্তানের জাতীয়তাবাদি রাজনৈতিকরা আমেরিকার বিপক্ষে গলা চড়িয়ে নিজেদের ভুল ঢাকার চেষঅটায় রয়েছে। তারা এই করতে গিয়ে চিনের সুরে সুর মেলাচ্ছে।












Click it and Unblock the Notifications