নিজেদের ঘরেই নেই চাল, খিদের জ্বালায় জ্বলছে পাকিস্তানের মানুষ! বড় প্ল্যানেই বাংলাদেশকে চাল পাঠাচ্ছে ইসলামাবাদ

Bangladesh-Pakistan Relation: শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি বদলে গিয়েছে বাংলাদেশের রাজনীতি। ইতিহাস ভুলে পাকিস্তানের প্রেমে পাগল ইউনূস। ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৭১ এর অমীমাংসিত সমস্যাগুলি মেটানোর আবেদন জানিয়েছেন এই প্রধান উপদেষ্টা। এমনকী পাকিস্তানের জন্য বাংলাদেশের দরজা খুলে দিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে সরাসরি ব্যবসাও শুরু করেছে বাংলাদেশ।

সেই অনুযায়ী পাকিস্তানের কাছ থেকে ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ (Bangladesh-Pakistan Relation) । ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয় বাংলাদেশের। দীর্ঘ ৫০ বছর বেশি সময় পেরিয়ে গিয়েছে। নজিরবিহীন ভাবে সরকারি পর্যায়ে ৭১ এর পর এই প্রথম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

Bangladesh-Pakistan Relation

প্রথম পদক্ষেপ হিসাবে জাহাজে করে পাকিস্তান থেকে এই টন টন চাল বাংলাদেশে আসছে। সে দেশের সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, সরকার থেকে সরকার (জি টু জি) পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা একটি পাকিস্তানি জাহাজ। সে দেশের কাসিম বন্দর থেকে 'ন্যাশনাল শিপিং কর্পোরেশন'-এর একটি জাহাজ বাংলাদেশে আসছে। যা খবর, প্রাথমিক ভাবে ২৫ হাজার টন বাংলাদেশে আসছে। এরপর দ্বিতীয় ধাপে আরও ২৫ হাজার টন পাঠাবে ইসলামাবাদ।

আর তা মার্চের শুরুতেই পাঠাবে বলেই মনে করা হচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশর বাণিজ্য সম্পর্ককে ঐতিহাসিক বলে দাবি বাংলাদেশের সংবাদমাধ্যমের। শুধু তাই নয়, প্রকাশিত খবরে দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পরেই পাকিস্তানেরে সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়। বাণিজ্য সহ একাধিক ইস্যুতে ইসলামাবাদের সঙ্গে ঢাকা এগোতে রাজি বলে দাবি করা হয়।

পাকিস্তানের শাহবাজ় শরিফের সরকারও এক্ষেত্রে রাজি হয়। যা অন্য মাত্রায় পৌঁছেছে বলে দাবি বাংলাদেশের সংবাদমাধ্যমের। বলে রাখা প্রয়োজন, ৭১ এর পর পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে তৎকালীন পূর্ব পাকিস্তান! স্বাধীন বাংলাদেশ তৈরি হয়। এরপর থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় পাকিস্তানের সঙ্গে। কিন্তু ইউনূসের আমলে যেভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হচ্ছে সেদিকে ভারত কড়া নজর রেখেছে বলে খবর।

বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে ঘুরে গিয়েছেন পাকিস্তানের একাধিক সেনা আধিকারিক। সেখানে ছিলেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই'য়ের প্রধানও। যা খবর, আইএসআই'য়ের প্রধান বাংলাদেশের মাটিতে একাধিক বৈঠক সেরেছেন বলেও খবর। তবে অনেকেই বাংলাদেশকে চাল পাঠানো নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। বলছেন, যাদের দেশে সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। মানুষ হাত পেটে খান। সেখানে বাংলাদেশকে চাল বিক্রি করাটা বিলাসিতা বলেই তোপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+