পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি! সীমান্ত পার থেকে এবার গর্জন পাক মন্ত্রী কুরেশির

সীমান্ত পার থেকে এবার গর্জন পাক মন্ত্রী কুরেশির

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যেই জানান দিয়েছেন যে , কাশ্মীরের মানুষের পাশে থাকতে তিনি যে কোনও পর্যায়ে যেতে পারেন। এরপর সীমান্ত পার থেকে আরও এক পাকিস্তানি মন্ত্রীর তরফে এলো হুঁশিয়ারি বার্তা। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন , তাঁরা যেকোনও মূল্যে যুদ্ধের জন্য প্রস্তুত।

প্রসঙ্গ আর্টিক্যাল ৩৭০ ও কুরেশি

প্রসঙ্গ আর্টিক্যাল ৩৭০ ও কুরেশি

কাশ্মীরের বুক থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী এক অনুষ্ঠানে এদিন বলেন, ' ভারত স্থানীয় শান্তিকে নিয়ে ঝুঁকি নিয়েছে, , অবৈধভাবে ৩৭০ ধারা তুলে নিয়ে। ' তিনি বলেন, বিশ্বের নজর কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন থেকে ঘোরানোর জন্য এবার ভারত অনেক কিছু করতে পারে।

 পরমাণু যুদ্ধ নিয়ে হুমকি

পরমাণু যুদ্ধ নিয়ে হুমকি

পরমাণু যুদ্ধ নিয়ে ফের পাকিস্তানের প্রধান মন্ত্রীর সুরে সুর মিলিয়ে একই বার্তা দিয়েছেন শাহ মেহমুদ কুরেশি। ফলে যে পাকিস্তান প্রিয়ঙ্কা চোপড়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে ছিল, সেই পাকিস্তানের নেতারা নিজেই পরমাণু যুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলছেন।

কুরেশির দাবি

কুরেশির দাবি


পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির দাবি, কাশ্মীর নিয়ে সমস্যা বাড়ানো মানেই দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ানো। তিনি জানান, পাকিস্তান কূটনৈতিকভাবে কাশ্মীর সমস্যা সমাধানের রাস্তায় হাঁটতে চাইছে। পাশাপাশি, তিনি ইঙ্গিত দেন, পরের মাসে রাষ্ট্রসংঘের বার্ষিক সভায় কাশ্মীর ইস্যুকে তাঁরা উত্থাপন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+