ফের এক ভারতীয় নাগরিককে আটক করল পাকিস্তান
কুলভূষণ মামলা নিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথের মধ্যেই, ফের আরেক ভারতীয় নাগরিককে গ্রেফতার করল পাকিস্তান।
কুলভূষণ মামলা নিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথের মধ্যেই, ফের আরেক ভারতীয় নাগরিককে গ্রেফতার করল পাকিস্তান। উপযুক্ত নথি না থাকার অভিযোগ তুলে ভারতীয় নাগরিক শেখ নবিকে গ্রেফতার করা হয় বলে খবর।

ইসলামাবাদের F-8 এলাকা থেকে শেখ নবিকে গ্রেফতার করে পাকিস্তানি পুলিশ। পাকিস্তানের সংবিধানের ১৪ নম্বর ধারা অনুযায়ী এই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ফরেন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
আপাতত ওই ভারতীয় নাগরিককে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। যদি তিনি দোষী সাব্যস্ত হন , তাহলে শেখ নবিকে জেল হেফাজতও ভোগ করতে হতে পারে। উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তানে আটক প্রাক্তন ভারতীয় সেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত। যে রায় ধাক্কা খায় আন্তর্জাতিক আদালতে।












Click it and Unblock the Notifications