জঙ্গিদের মূলস্রোতে ফেরাতে কোটি কোটি টাকা খরচ করেছে পাকিস্তান, দাবি পাকমন্ত্রীর

একদিকে যখন কাশ্মীরে সন্ত্রাসে মদত দিচ্ছে পাক সরকার। ঠিক সেই সময় অন্য সুর শোনা গেল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে।

একদিকে যখন কাশ্মীরে সন্ত্রাসে মদত দিচ্ছে পাক সরকার। ঠিক সেই সময় অন্য সুর শোনা গেল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ দাবি করেছেন জামাত উদ দওয়া জঙ্গিদের মূল স্রোতে ফেরাতে কোটি কোটি টাকা খরচ করেছে ইমরান খান সরকার। পাকিস্তানের সরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে এমনই দাবি করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

জঙ্গিদের মূলস্রোতে ফেরাতে কোটি কোটি টাকা খরচ করেছে পাকিস্তান, দাবি পাকমন্ত্রীর

তিনি জানিয়েছেন পাক সরকার কোটি কোটি টাকা খরচ করে এই জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফেরানোর সবরকম চেষ্টা চালিয়েছে। কিন্তু তাতে আদৌ কোনও লাভ হয়েছে বলে মনে হয়না। কারণ একই পরিস্থিতি রয়েছে পাকিস্তানে। উল্টে পাক সরকারেই এখন ভারতে সন্ত্রাস ছড়ানোর জন্য জঙ্গিদের মদত দিচ্ছে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই উপত্যকা আশান্ত করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সীমান্তে হাই ফ্রিকোয়েন্সি সিগনােলর মাধ্যমে জঙ্গিদের সঙ্গে কথা বলার সাঙ্কেতিক ভাষা জেনে ফেলেছে ভারতের জঙ্গিরা।

তাতেই জানা িগয়েছে সীমান্তের ওপাড় থেকে পাক সেনা কাশ্মীরের জঙ্গিদের অশান্তি ছড়ানোর নির্দেশ দিচ্ছে। এর থেকেই বোঝা যায় জঙ্গি দমনে পাকিস্তানের কতটা সদিচ্ছা রয়েছে। তাই পাক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কয়েক মাস আগেই আমেরিকা সফরে গিয়ে ইমরান খান নিজে জানিয়েছিলেন পাকিস্তানে ৪০টি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+