জইশ প্রধান মাসুদ আজহার এই মুহূর্তে কোথায় !সার্জিক্যাল স্ট্রাইক ২-এর আতঙ্কে পাকিস্তানে কোন পদক্ষেপ

পুলওয়ামা পরবর্তী পাল্টা জবাবে এবার পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এল ভারত। ভারতের বায়ুসেনা মিরাজ ২০০০ পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি যা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে

পুলওয়ামা পরবর্তী পাল্টা জবাবে এবার পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এল ভারত। ভারতের বায়ুসেনা মিরাজ ২০০০ পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি যা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে তা গুঁড়িয়ে দিয়ে আসে। এদিকে, গোয়েন্দা সূত্রের খবর, ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তানের বাহাওয়ালপুর থেকে সরিয়ে নেওয়া হল পাকিস্তানি জঙ্গি মাসুদ আজহারের ডেরা। শোনা যাচ্ছে,তাঁকে রাওয়ালপিণ্ডি সেনা হাসপাতালে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে।

কোথায় মাসুদ?

কোথায় মাসুদ?

গোয়েন্দাসূত্রের খবর বাহাওয়ালপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে। পাকিস্তানের কোথগোয়ানির কোনও আশপাশের এলাকায় তাঁকে সরিয়ে রাখার খবর প্রথমে পাওয়া যায়। পুলওয়ামা পরবর্তী পর্যায়ে জইশ জঙ্গি ছিলেন রাওয়ালপিণ্ডিতে। তবে শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে মাসুদ আজহারকে রাওয়ালপিণ্ডি সেনা হাসপাতালে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে।

 পরিস্থিতি কীরকম?

পরিস্থিতি কীরকম?

উল্লেখ্য, পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় বার বার জইশ-এ-মহম্মদের নাম উঠে এসেছে। ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছে পাক আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এরপর থেকেই জইশ জঙ্গিকে নিরাপদ ঘাঁটি দিতে তৎপরতা বাড়ে পাকিস্তানে।

বাড়ানো হয়েছে নিরাপত্তা

বাড়ানো হয়েছে নিরাপত্তা


সূত্রের দাবি, পকিস্তানের মাটিতে ক্রমেই বাড়ানো হয়েছে মাসুদ আজহারের নিরাপত্ত। পাকিস্তানের যে ডেরায় জইশের ঘাঁটি ছিল, সেই বাহাওয়ালপুর মসজিদে পাকিস্তানি প্রশাসনের তরফে বসানো হয়েছে একজনকে। ফলে অনেকেরই দাবি, ভারতের পাল্টা হামলার ভয়ে পাকিস্তানে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে মাসুদ আজহারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+