কোনওরকম হস্তক্ষেপ ছাড়া কুলভুষণের আইনি সহায়তা দিতে নারাজ পাকিস্তান
আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে কুলভূষণ যাদবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের পক্ষ থেকে যে আইনি সহায়তা দেওয়া হচ্ছে তাতে অকারণে হস্তক্ষেপ করে চলেছে পাকিস্তান।
আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে কুলভূষণ যাদবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের পক্ষ থেকে যে আইনি সহায়তা দেওয়া হচ্ছে তাতে অকারণে হস্তক্ষেপ করে চলেছে পাকিস্তান।

আইনজীবীর সঙ্গে কুলভূষণের কথা রেকর্ড করে রাখা হচ্ছে। আইনজীবীর সঙ্গে কুলভূষণের দেখা করার সময় উপস্থিত থাকছেন এক পাক পুলিস আধিকারিক। এতে মামলা লড়ার গোপনীয়তা ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। পাকিস্তানের কাছে এর ঘোর আপত্তি জানিয়ে একক ভাবে কুল ভূষণের সঙ্গে আইনজীবীর কথা বলা এবং সাক্ষাতের দাবি জানানো হয়।
কিন্তু পাকিস্তান ভারতের সেই আর্জি খারিজ করে দিয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের পরে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে পাকিস্তান। সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া। দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ইমরান সরকার।
তারপরেই কূলভূষণের মামলার ক্ষেত্রে ভারতের আবেদন সপাটে খারিজ করে দিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে কুলভূষণ মামলার অগ্রগতি কী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
পাকিস্তানে ভারতের চর সন্দেহে বন্দি প্রাক্তন নৌসেনা আধিকারিক কূলভূষণ যাদবকে ফাঁসির সাজা শুনিয়েছে সেদেশের সেনা আদালত। যদিও এই নির্দেশ বেআইনি দাবি করে আন্তর্জাতিক আদালতে যায় ভারত। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ভিয়েনা চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ভারত। যার প্রেক্ষিতে কুলভূষণ মামলায় ভারতকে আইনি সাহায্য দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত। একই সঙ্গে ফাঁসির সাজা পুণর্বিবেচনা করার নির্দেশও দেওয়া হয়।












Click it and Unblock the Notifications