জঙ্গিদের অর্থ সাহায্য নিয়ন্ত্রণে ব্যর্থ পাকিস্তান, জানিয়ে দিল আমেরিকা
জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আগেই বলা হয়েছিল। তার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান যে তার কোনও কিছুই করেনি সেটা জানিয়ে দিল আমেরিকা।
জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আগেই বলা হয়েছিল। তার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান যে তার কোনও কিছুই করেনি সেটা জানিয়ে দিল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শনিবার ঘোষণা করা হয়েছে পাকিস্তান সরকার লস্কর-ই-তৈবা এবং জঈশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনে আর্থিক সাহায্য নিয়ন্ত্রণ করতে পারেনি।

জঙ্গিদের অর্থ সাহায্যে ব্যর্থ পাকিস্তান
লস্কর-ই-তৈবা, জঈশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন গুলির কাছে এখনও ঠিক পৌঁছে যাচ্ছে আর্থিক সাহায্য। কোনওভাবেই সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না পাকিস্তান সরকার। এক কথায় জঙ্গিদের অর্থ সাহায্য পাকিস্তান ব্যর্থ বলে জানিয়ে দিয়েছে আমেরিকা। ২০১৮ সালের দেশের জঙ্গি রিপোর্ট বলছে আরও বেশি করে পাকিস্তানে ফুলে ফেঁপে উঠছে জঙ্গি সংগঠনগুলি। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই িরপোর্ট পেশ করে আবার পাকিস্তানকে সতর্ক করা হয়েছে।

তালিবান নিয়ন্ত্রণেও ব্যর্থ পাকিস্তান
শুধু লস্কর-ই-তৈবা এবং জঈশ-ই-মহম্মদ নয় আফগান তালিবান এবং হাক্কানি নেটওয়ার্ক দমনেও ব্যর্থ পাক সরকার। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া রিপোর্টে এমনই অভিযোগ করা হয়েছে। এই দুটি জঙ্গি সংগঠন পাকিস্তানের জমিতে নিরাপদে বিস্তার লাভ করছে। এদিকে ইসলামাবাদ কিন্তু তালিবান দের সঙ্গে আফগান সরকারের আলোচনার সমর্থন জানিয়ে চলেছে। কিন্তু কোনও ভাবেই তার জমিতে তালিবান আর হাক্কানি নেটওয়ার্কের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণ করতে পারছে না।

এফএটিএ-র নজরে পাকিস্তান
জঙ্গি মদতে অর্থ সাহায্য কারণে প্রথন থেকেই ফিনান্সিয়াল টাস্ক ফোর্সের নজরে ছিল পাকিস্তান। এই নিয়ে পাকিস্তানকে একাধিকবার সতর্কও করা হয়েছে। এবং সন্ত্রাসে মদত বন্ধ না করলে পাকিস্তানকে কালো তালিকা ভুক্ত করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারপরেও একাধিকবার এই নিয়ে সতর্ক করা হয়েছে পাকিস্তানকে। কিন্তু তার পরেও সঙ্গি মদতে অর্থ সাহায্য বন্ধ হয়নি। এতে বিপদ বাড়বে পাকিস্তানের উপর। এফএটিএ-র কাছ কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে।












Click it and Unblock the Notifications