শীতের আগেই অনুপ্রবেশের চেষ্টা! পাকিস্তান থেকে ভারতে ঢুকতে মরিয়া জঙ্গিরা
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের অংশে একের পর এক জঙ্গি ক্যাম্প এবং লঞ্চ প্যাড সক্রিয় করেছে পাকিস্তান। সংখ্যাটা উভয়ক্ষেত্রেই ২০-র বেশি। প্রতি শিবিরে রয়েছে ৫০ জনের মতো জঙ্গি।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের অংশে একের পর এক জঙ্গি ক্যাম্প এবং লঞ্চ প্যাড সক্রিয় করেছে পাকিস্তান। সংখ্যাটা উভয়ক্ষেত্রেই ২০-র বেশি। প্রতি শিবিরে রয়েছে ৫০ জনের মতো জঙ্গি। শীতের মরশুমের আগেই অনুপ্রবেশের চেষ্টায় রয়েছে তারা। বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানার পর থেকে এইসব জঙ্গি শিবির আর লঞ্চপ্যাডগুলি বন্ধ হয়ে গিয়েছিল।

সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, পাকিস্তানের এজেন্সি চেষ্টা চালিয়ে যাচ্ছে জম্মু ও কাশ্মীরে উল্লেখযোগ্য জঙ্গি হামলা চালাতে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এর নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী, পাকিস্তান কমপক্ষে ২০ টি ট্রেনিং ক্যাম্প এবং আলাদা করে আরও ২০ টি লঞ্চ প্যাড সক্রিয় করেছে। যার প্রতিটিতেই কমপক্ষে ৫০ জন করে জঙ্গি রয়েছে।
গত রবিবারই জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং বলেছিলেন, রাজ্যে ২০০ থেকে ৩০০ জঙ্গি বর্তমানে সক্রিয় রয়েছে। সংখ্যাটা সবসময় সমান থাকে না। কমতে কিংবা বাড়তে পারে বলেও জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications