পুলওয়ামা হামলা নিয়ে আমেরিকায় মুখ খুললেন পাকিস্তান প্রধানমন্ত্রী কোনও হাত নেই, দাবি ইমরান খানের
পুলওয়ামা হামলায় পাকিস্তানের কোনও যোগ নেই এটা একেবারেই ভারতের নিজস্ব বিষয়। ভারতের কোনও জঙ্গি সংগঠনই এই কাণ্ড ঘটিয়েছে। এমনই দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
পুলওয়ামা হামলায় পাকিস্তানের কোনও যোগ নেই এটা একেবারেই ভারতের নিজস্ব বিষয়। ভারতের কোনও জঙ্গি সংগঠনই এই কাণ্ড ঘটিয়েছে। এমনই দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আমেরিকা সফরে ইমরান জানিযেছেন পাকিস্থানের জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করেছে ঠিকই তবে এর জন্য গোটা পাকিস্তান দায়ী হতে পারে না।
ইমরানের দাবি জৈশ পাকিস্তানে থাকলেও ভারতেও ভীষণভাবে সক্রিয়। কাজেই শুধু মাত্র পাকিস্তানের দিকে আঙুল তুললেই হবে না। কাজেই পুলওয়ামা হামলা ভারতের কোনও জঙ্গি সংগঠনই করিয়েছে। এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। এমনই দাবি করেছেন ইমরান খান।
অথচ পুলওয়ামা হামলার পর পাক জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদই বিস্ফোরণের ভিডিও প্রকাশ করে হামলার দায় স্বীকার করেছিল। যার পাল্টা জবাবে বালাকোট এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। আমেরিকা সফরের আগে জামাত নেতা হাফিজ সইদকে গ্রেফতার করে পাকিস্তান বোঝাতে চেয়েছে কোনও ভাবেই জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে না তারা। সেই দাবি জোরাল করতেই পুলওয়ামা হামলার দায় এড়িয়ে যেতে চাইছেন ইমরান খান। এমনই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications