পাকিস্তান পঙ্গপালের হানা থেকে বাঁচতে ভারতের শরণাপন্ন! সাতমাস পর ভাবনায় বদল
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সম্প্রতি পঙ্গপাল হানায় বেলাইন হয়ে ভারতের কাছে সহায়তা প্রার্থনা করল পাকিস্তান।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সম্প্রতি পঙ্গপাল হানায় বেলাইন হয়ে ভারতের কাছে সহায়তা প্রার্থনা করল পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তান ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভারত থেকে কীটনাশক আমদানি নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ কৃষিক্ষেত্রের প্রধান অঞ্চল। সেখানে ব্যাপক পরিমাণে ফসল ধ্বংস করছে পঙ্গপাল। এবার পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে বিপাকে পড়েছে। সেই কারণে এ মাসের শুরুতেই প্রধানমন্ত্রী ইমরান খান পঙ্গপাল আক্রমণকে জাতীয় জরুরি অবস্থা বলে ঘোষণা করেন।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন আলোচিত বিষয়গুলির মধ্যেই অন্যতম ছিল ভারত থেকে কীটনাশক আমদানির বিষয়টি বিবেচনা করা। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ভারত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তার সাত মাস পরে ফের ভারতের সহায়তা নিয়ে আলোচনা হল মন্ত্রিসভায়।
সম্র্রতি পঙ্গপালের হানায় অতীষ্ঠ হয়ে পাকিস্তান সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। মরুভূমিতে পঙ্গপালের হানায় বিব্রত পাকস্তানবাসী। তাই উষ্মা প্রকাশ করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব রোধ করতে এবার ভারতের শরমাপন্ন হওয়ার ভাবনা শুরু করেছে।












Click it and Unblock the Notifications