কুখ্যাত জঙ্গি এহসানউল্লাহ পাকিস্তানে সেনার ঘেরাটোপ থেকে উধাও ! ইমরানের সামনে কোন বিপদ
পাকিস্তানে সেনার ঘেরাটোপ থেকে উধাও কুখ্যাত জঙ্গি এহসানউল্লাহ! ইমরানের সামনে কোন বিপদ
সামনেই FATFএর বৈঠক। আর্থিক নজরদারি বিষয়ক এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদতের মতো গুরুতর অভিযোগ এনেছে। আর সেই FATF এর ধূসর তালিকায় পাকিস্তান রয়েছে সন্ত্রাসে আর্থিক সাহায্যের দায়ে। এমন এক পরিস্থিতিতে যখন ইমরান সরকার সন্ত্রাস থেকে গা বাঁচানোর চেষ্টা করছে, তখন এহসানউল্লাহর উধাও হয়ে যাওয়া পাকিস্তানের বিপদ বাড়াতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ইমরানকে কোণঠাসা বিরোধীদের
পাকিস্তানের সংসদে এদিন ইমরান খানকে কোণঠাসা করে প্রশ্ন ওঠে যে , সামনেই FATF এর সমাবেশ। আর তার আগে কোন মুখে পাকিস্তানের তরফে সওয়াল করবেন ইমরান? প্রশ্ন ওঠে যেখানে নিজের দেশকে সন্ত্রাসমুক্ত করতেই ব্যর্থ তিনি, সেখানে ধূসর তালিকা থেকে কিভাবে বের হবেন ইমরান ?

এহসানউল্লাহর পালিয়ে যাওয়া প্রসঙ্গ
এর আগে , এহসানউল্লাহ একটি অডিও রেকর্ডিং-এ জানিয়েছে যে , সে ও তার পরিবার পাকিস্তানের সেনার জেল হেফাজত থেকে পালিয়ে গিয়েছে। আর সেই ঘটনায় গোটা পাকিস্তানে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের প্রশ্ন বাণের মুখে পড়েছে ইমরান সরকার। কিভাবে একটি জেল থেকে এমন এক কুখ্যাত জঙ্গি পালাতে পারে , তা নিয়ে ইমরানকে তোপ দেগেছেন বিরোধীরা।

কিভাবে পালালো এহসানউল্লাহ?
জানা গিয়েছে, এহসানউল্লাহ পেশাওয়ারের একটি সেফ হাউসে গৃহবন্দি ছিল। সেখানে তার সঙ্গে বন্দি ছিল তার পরিবার। জানা যাচ্ছে ,সেখান থেকে সপরিবারে পালিয়ে যায় এসহানউল্লাহ। যে জায়গা থেকে সে পালিয়েছে তার কাছেই রয়েছে পাকিস্তান সেনার স্কুল।

ইমরানকে বিরোধীদের তোপ
ইমরান সরকারকে এই মর্মে তুমুল তোপের মুখে ফেলে বিরোধীরা। তাঁদের প্রশ্ন, পেশাওয়ারের স্কুলে সন্ত্রাসী হামলা, মালার ওপর জঙ্গি আক্রমণ থেকে এহসান উল্লাহর প্রসঙ্গ নিয়ে FATF কে কী জবাব দিতে চলেছেন ইমরান?












Click it and Unblock the Notifications