পিওকে টার্গেট ইমরান সরকারের, গিলগিট-বালতিস্তানকে পূর্ণাঙ্গ প্রদেশের মর্যাদা দিতে চলেছে পাকিস্তান
পিওকে টার্গেট ইমরান সরকারের, গিলগিট-বালতিস্তানকে পূর্ণাঙ্গ প্রদেশের মর্যাদা দিতে চলেছে পাকিস্তান
কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর পিওকে-কে ভারতের মানচিত্রের ফিরিয়ে আনার হুঁঙ্কার দিয়েছিল মোদী সরকার। তারপরেই পিওকে নিয়ে তৎপর হয় ইমরান সরকার। সূত্রের খবর গিলগিট-বালতিস্তানকে শীঘ্রই পূর্ণ প্রদেশের মর্যাদা দিতে চলেছে পাকিস্তান।

গিলগিট বালতিস্তান এবার পূর্ণ প্রদেশ
গিলগিট বালতিস্তানকে পূর্ণ প্রদেশের মর্যাদা দিতে চলেছে পািকস্তান। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নিষ সূত্রের খবর শীঘ্রই গিলগিট বালতিস্তান সফরে যাবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তারপরেই আনুষ্ঠানিকভাবেই এই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গিলগিট বালতিস্তান বিষয়ক মন্ত্রী আলি আমিন গান্দাপুর। সব পক্ষের সঙ্গে আলোচনার পরেই পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নজরে পিওকে
কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর মোদী সরকার দাবি করেছিলেন এবার ভারতের মানচিত্রে পিওকে-কে অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই আইএমডি পিওকে-র আবহাওয়া জানাতে শুরু করেছে ভারতের আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে সঙ্গে। তারপরেই পিওকে নিয়ে একটু বেশিই সচেতন হয়ে পড়েন ইমরান খান। সেকারণেই গিলগিট-বালতিস্তানকে তড়িঘড়ি পূর্ণ প্রদেশের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ইমরান সরকার।

চিনের সঙ্গে যোগ
নতুন করে ইকোনমিক করিডর তৈরিতে তৎপর হয়েছে চিন। এই গিলগিট-বালতিস্তানের উপর গিয়েই যাবে ইকনোমিক করিডর। লাদাখ সীমান্তে অশান্তির পর নতুন করে সেই করিডর তৈরির কাজ শেষ করতে তৎপর হয়েছে বেজিং। পাকিস্তানও তাতে সম্মতি জানিয়েছে। এই নিয়ে নতুন করে উত্তাপ বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে।

পাকিস্তানকে বার্তা
এদিকে আজই ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বার্তা দিয়ে বলা হয়েছে, স্বাভাবিক প্রতিবেশীর সম্পর্ক পাকিস্তানের সঙ্গে রাখতে চায় ভারত। গত মঙ্গলবার পাকিস্তান এসসিও সামিটে ভুয়ো মানচিত্র পেশ করেছিল। তাতে অত্যন্ত রুষ্ট হয়ে মাঝ পথেই সামিট ছেড়ে বেরিয়ে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।












Click it and Unblock the Notifications