চিনের উস্কানিতে কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদে নালিশ করে নাক কাটা গেল পাকিস্তানের

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে মুখ পুড়ল পাকিস্তানের।

জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপ ও রাজ্য ভাগ নিয়ে চিনের পাশে দাঁড়ানো ও উস্কানির জেরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে কার্যত নাক কাটা গেল পাকিস্তানের। কারণ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সি যে দেশের হাতে রয়েছে - সেই পোল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিকভাবে নয়াদিল্লি ও ইসলামাবাদকেই সমাধান করতে হবে।

সাফ জবাব নিরাপত্তা পরিষদের

সাফ জবাব নিরাপত্তা পরিষদের

এই প্রথম ভারত-পাক উত্তেজনার মধ্যে মুখ খুলল পোল্যান্ড। সেদেশের ভারতীয় রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি জানিয়েছেন, এই সমস্যা দুই দেশকেই সমাধান করতে হবে।

 অভিযোগ জানিয়ে মুখ পুড়ল পাকিস্তানের

অভিযোগ জানিয়ে মুখ পুড়ল পাকিস্তানের

এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সি পোল্যান্ডের হাতে রয়েছে। কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের পরই অভিযোগ জানাতে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। ইমরান খানের সরকারের ধারণা ছিল হয়ত রাষ্ট্রপুঞ্জ অথবা আন্তর্জাতিক সংগঠনগুলি ভারতের বিরোধিতায় গলা চড়াবে। তবে বাস্তবে তা হয়নি।

বারবার ধাক্কা পাকিস্তানের

বারবার ধাক্কা পাকিস্তানের

১৯৭২ সালের সিমলা চুক্তি ও ১৯৯৯ সালের লাহোর চুক্তি অনুয়ায়ী কাশ্মীর ভারত ও পাকিস্তানের দুই দেশের অভ্যন্তরীণ বিষয়। ফলে চিনের উস্কানিতে পাকিস্তান যতই ভারতকে শায়েস্তা করতে উদ্যত হোক না কেন, তাতে যে আন্তর্জাতিক মহলে বারবার ল্যাজেগোবরে হয়ে ফিরে আসতে হবে তা ফের একবার ইমরান খান টের পেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+