পাকিস্তানকে জোরালো ধাক্কা ভারতের! কাশ্মীর নিয়ে 'স্বীকৃতি' প্রসঙ্গে দিল্লির শক্তিশেল ইসলামাবাদে
ফের বড়সড় ধাক্কা পাকিস্তানকে। রাষ্ট্রসংঘের মঞ্চে সবেমাত্র কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতকে কোণঠাসা করতে চেয়েছিল ইমরান সরকার। এক সপ্তাহ পার হতেই ভারত কার্যত তার বদলা নিয়ে নিল। কাশ্মীর ও কাশ্মীরিদের নিয়ে পাকিস্তানের স্কিম প্রসঙ্গে নিজের বক্তব্য় পেশ করে দিল ভারত।

ভারত যা জানিয়েছে
ভারত জানিয়েছে কোনও পাকিস্তানি মেডিক্যাল কলেজের দেওয়া কোনও সার্টিফিকেট ভারতে স্বীকৃত নয়। ভারতের মেডিক্যাল কাউন্সিল এদিন সাফ জানিয়ে দিয়েছে একথা। উল্লেখ্য, কাশ্মীরিদের জন্য বিশেষ স্কিমে ইমরান সরকার মেডিক্যাল পড়াশোনা সহ একঝাঁক আকর্ষণীয় হাত ছানি রাখে।

ইমরানের স্কিম ব্লক!
ইমরান খান প্রতিবছর কাশ্মীরিদের পড়াশোনার জন্য যে স্কলারশিপ স্কিম রেখেছেন,তাও ব্লক করেছে ভারত। ফলে ১৬০০ ডন কাশ্মীরি পড়ুয়া যে স্কলারশিপ পেতেন প্রতিবছর এবার থেকে তা বন্ধ।

সমস্যার সূত্রপাত কোথায়?
এমন বহু কাশ্মীরিকে দেখা গিয়েছে, যাঁরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে পড়াশোনা করে ভারতে এস পেশা চালাতে চেয়েছেন। আর এমন কাশ্মীরিদের নিয়ে কাশ্মীর আদালতে মামলা ওঠে। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় যে বিষয়টি নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল নিজের বক্তব্য পেশ করুক।

পাক অধিকৃত কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন
দেখা গিয়েছে পড়াশোনা করতে অনেকেই সীমান্ত পার হয়ে কাশ্মীর থেকে পিওকে তে গিয়েছেন। সেখানে ইমরান খানের নামের স্কলারশিপে পড়াশোনা শুরু করেও পিওকের অন্তর্ভূক্ত বিভিন্ন জায়গার সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছে।

ভারত কোন প্যাঁচ কষেছে?
দেখা গিয়েছে , পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন কলেজ থেকে পাশ করে ভারতে 'বিদেশী' হিসাবে বহু কাশ্মীরি এন্ট্রান্স পরীক্ষায় বসেন। যেহেতু বিদেশী পড়ুয়াদের বহু এন্ট্রান্স পরীক্ষায় কোটা রয়েছে, সেহেতু বহু কাশ্মীরি সহজে সেই পরীক্ষায় বসে যান। তবে এবার থেকে ভারত সেই সমস্ত পন্থা নিষিদ্ধ করেছে।












Click it and Unblock the Notifications